আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ

Share this news with

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ঘরের মেঝে খুঁড়ে (সিঁধ কেটে) ভেতরে ঢুকে এক কলেজছাত্রীকে মুখ চেপে ও চেতনানাশক খাইয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে ভুক্তভোগী তরুণীর মা তার ছোট ভাইকে নিয়ে নদীতে চিংড়ি রেণু ধরতে গিয়েছিলেন। টিনশেড ঘরে ওই তরুণী একাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুজন মুখোশধারী যুবক সিঁধ কেটে ঘরে ঢুকে ধারালো বঁটি উঁচিয়ে তাকে হত্যার হুমকি দেয় এবং চেতনানাশক দিয়ে একাধিকবার ধর্ষণ করে।

একপর্যায়ে তরুণী সাহসের সাথে প্রতিরোধ গড়ে তুলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে ধর্ষকেরা পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। স্বজনরা জানান, ঘরের বেড়ার নিচে মাটি খোঁড়া ছিল এবং তরুণীর শরীর থেকে চেতনানাশকের তীব্র গন্ধ আসছিল।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেছেন। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৩

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৪

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৫

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

৬

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

৭

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

৮

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১০

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১১

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১২

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৩

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৫

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

১৬

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১৭

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

১৮

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

১৯

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

২০