সর্বশেষ
||শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত||বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!||এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ||১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ||কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ||লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ||ফুসকা চটপটির নামে কী খাচ্ছেন? মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা||কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিতে) আইকিউএসির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান বিষয়ক কর্মশালা||দৌলতপুরে আলোচিত পীর হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে খাজা আহমেদ ও আসাদ||জাবিতে পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা
আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় ভেজাল কোমল পানীয় কারখানায় অভিযান: মালিকের কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানা

Share this news with

পটুয়াখালীর কলাপাড়ায় অনুমোদনহীন ও ভেজাল কোমল পানীয় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় জব্দসহ কারখানার মালিককে এক লক্ষ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে কারখানাটি সিলগালা করে দেয় প্রশাসন।

আজ (১৫ মে) শুক্রবার কলাপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসার নিচতলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কাউছার হামিদ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ভাড়া বাসায় গড়ে ওঠা অবৈধ কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে সম্পূর্ণ অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ৩,৭২০ পিস ভেজাল কোমল পানীয় “ড্রিংকোর” জব্দ করা হয়।

পরবর্তীতে আইন অমান্য করে ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানের মালিককে এক লক্ষ টাকা জরিমানা এবং এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে ভেজাল পণ্যের কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, “জনস্বাস্থ্যের সুরক্ষায় ভেজাল ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কলাপাড়া উপজেলার কোথাও যদি এমন কোনো অবৈধ ও ভেজাল পণ্যের কারখানা গড়ে ওঠে, তবে তা অবিলম্বে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সচেতন নাগরিকদের অনুরোধ জানাচ্ছি।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত

বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ

কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ

ফুসকা চটপটির নামে কী খাচ্ছেন? মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিতে) আইকিউএসির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান বিষয়ক কর্মশালা

দৌলতপুরে আলোচিত পীর হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে খাজা আহমেদ ও আসাদ

জাবিতে পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা

১০

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

১১

নওগাঁর রানীনগরে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার, এক মাদক কারবারি গ্রেফতার

১২

বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব–১৯ গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

১৩

বগুড়ার শেরপুরে ৩ হাজার ৯০০ কৃষকের মাঝে আমন প্রণোদনা বিতরণ শুরু

১৪

বরগুনা জেলা প্রশাসকের নেতৃত্বে ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন

১৫

চট্টগ্রামে পুলিশে ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই সম্পন্ন, লিখিত পরীক্ষায় ৬১৯ জন

১৬

প্রার্থিতা বাতিলের রায়: সীতাকুণ্ডে সড়ক অবরোধ, নেতাকর্মীদের বিক্ষোভ

১৭

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ১১ বছর পর আসামির যাবজ্জীবন

১৮

স্কুলছাত্রীকে ইভটিজিং, অভিযুক্ত গ্রেফতার; ভ্রাম্যমাণ আদালতে সাজা

১৯

আদিতমারীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত ৬৫ বছরের বৃদ্ধ আটক

২০