তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১৯ অগাস্ট ২০২৬, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

Share this news with

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সপরিবারে নিহত হয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০)। এ ঘটনায় তার স্ত্রী আফসানা সিমমিন (২৫), তিন বছর বয়সী ছেলে স্বর্ণ শীষ দত্ত (৩) এবং শ্বশুর আকরাম আলী (৬৪) নিহত হয়েছেন।

নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান। দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকায় তার বাড়ি। তার শ্বশুর আকরাম আলীর বাড়ি শহরের থানাপাড়া এলাকায়।

পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রী আফসানা সিমমিনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত ভারতের ব্যাঙ্গালোরে যান। চিকিৎসা শেষে তাদের আজ দেশে ফেরার কথা ছিল। এর মধ্যেই কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।

দেবাশীষ দত্তের পরিবারে আট বছর বয়সী আরও একটি মেয়ে সন্তান এবং তার মা-বাবা রয়েছেন।

কলকাতা অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয়। ভারতের পিটিআই, এনডিটিভিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমও জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণ হারানো আট বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।

এদিকে সাংবাদিক দেবাশীষ দত্তের সপরিবারে মৃত্যুর খবরে কুষ্টিয়ায় তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দীর্ঘদিনের সহকর্মী ও সাংবাদিক দেবাশীষ দত্তের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান স্থানীয় গণমাধ্যমকর্মীরা। সহকর্মীকে সপরিবারে হারানোর বেদনায় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সাংবাদিক দেবাশীষ দত্তের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রোয়াংছড়িতে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা

জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার দাবি জাকসু সদস্যের

বঙ্গ সোনাহাট ফুটবল একাডেমিতে ক্রীড়াসামগ্রী বিতরণ করলেন ইউএনও

১০

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১১

জাবি উদ্যোগ নিলে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণা সম্ভব: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

১৩

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

১৪

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

১৫

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

১৭

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৯

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

২০