মোঃ হারুন অর রশিদ প্রতিনিধি (নওগাঁ) মহাদেবপুর
৭ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় দুই দিনব্যাপী সাহিত্য উৎসব, থাকছে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান

Share this news with

নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রবর্তিত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ আগামী ৩০ ও ৩১ আক্টোবর দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

শিল্প-সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ ৫ম বারের মতো এর আয়োজন করতে যাচ্ছে।

শনিবার দুপুরে শহরের মুক্তির মোড়ে মৃত্তিকা এ্যাডফার্ম অফিস কক্ষে সংগঠনের উপদেষ্টা, সাধারণ সদস্য ও কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ থেকে দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ গ্রহণ করবেন।
সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথা সাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে।

পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আয়উব আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান সংগঠক কবি ও গল্পকার হাবিব রতন, সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন, উপদেষ্টা অধ্যক্ষ কবি আরিফুর রহমান, এ্যাডভোকেট কবি এম.এ ওয়াজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘সলক’-এর সম্পাদক অনিন্দ্য তুহিন, যুগ্ম সম্পাদক কবি রিমন মোরশেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মারিয়া নূর, কার্যনিবাহী সদস্য প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী,আমিনা দেবনাথ,আবু রেজা, অনুবাদক ফারজানা জাহান প্রমুখ।

সভায় লেখক সম্মেলনের তারিখ নির্ধারনের পাশাপাশি বাজেট প্রনয়ন,প্রন্সর অনুসন্ধান, অতিথি নির্বাচনসহ অনুষ্ঠান কেন্দ্রীক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবং জুড়িবোর্ডের মাধ্যমে নির্বাচিত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৬ এর কবি-সাহিত্যিকের নাম নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। কাহৃপা সাহিত্য পদক ২০২৬ নির্বাচিত কবি-সাহিত্যিকের নাম সম্মেলনের দুই সপ্তাহ আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পেয়েছেন কবিতায় কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের ছোটকাগজ ‘দাগ’ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল। কাহ্নপা সাহিত্য পদক ২০২৫ পেয়েছেন কবিতায় কবি মজিদ মাহমুদ, অনুবাদ সাহিত্যে অনুবাদক খসরু চৌধুরী।

নওগাঁয় দুই দিনব্যাপী সাহিত্য উৎসব, থাকছে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদাননওগাঁয় দুই দিনব্যাপী সাহিত্য উৎসব, থাকছে ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ অক্টোবরকে ফ্যাসিবাদের সূচনাবিন্দু বললেন জামায়াত আমীর

১

বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২

উলিপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

৩

কুড়িগ্রামে সালিশের পরদিন নারীর রহস্যজনক মৃত্যু: বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ নিয়ে আসামি ছাড়ার অভিযোগ

৪

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

৫

কুড়িগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

৬

মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ

৭

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ হেডকোয়ার্টার্স

৮

সান্তাহারে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৯

কুড়িগ্রাম সদর হাসপাতালে NCP-এর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

১০

ধুনটে কর্মঘণ্টায় সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ

১১

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, লুট স্বর্ণ-নগদ টাকা

১২

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করার দাবি

১৩

বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৪

সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণে নতুন নিয়ম, দৈনিক ৩৫০০ জনের অনুমতি

১৫

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ ২৯ অক্টোবর

১৬

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১৭

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

১৮

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

১৯

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

২০