এন.এ, বিশেষ প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক যুব দিবসে ঢাকায় জামায়াতের যুব র‍্যালি

Share this news with

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীতে যুব র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। বুধবার (১২ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি হাইকোর্ট চত্বর ও মৎস্য ভবন এলাকা ঘুরে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালির আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা দেশের তরুণ ও যুবসমাজের মেধা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন এমপি। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ড. মোবারক হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। এছাড়া বক্তব্য দেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। মহানগরীর বিভিন্ন সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতারাও এতে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, দেশের তরুণদের মেধা ও যোগ্যতাকে যথাযথভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন। তার দাবি, মেধাবী অনেক তরুণ উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে আর দেশে ফিরছেন না। দেশের ভেতরে মেধার মূল্যায়ন ও কর্মসংস্থানের উপযুক্ত পরিবেশ তৈরি করা গেলে এই প্রবণতা কমানো সম্ভব।

তিনি বলেন, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, মানবিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি দলীয়করণ ও বৈষম্য বন্ধ করার কথাও জানান তিনি।

মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, দেশের বিভিন্ন গণআন্দোলন ও ঐতিহাসিক পরিবর্তনে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে রাষ্ট্রীয় পর্যায়েও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, যুবসমাজকে নৈতিকতা, দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে তোলার লক্ষ্যেই জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তরুণদের সামনে ইতিবাচক ভবিষ্যতের পথ তৈরি করে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

সমাবেশ শেষে নেতাকর্মীরা যুব র‍্যালিতে অংশ নেন। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হওয়া র‍্যালিটি নির্ধারিত সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

১

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

২

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

৩

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

৪

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৫

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৬

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৭

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৮

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৯

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১০

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১১

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১২

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৩

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৫

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৬

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৭

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৮

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৯

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

২০