মো: কাইউম চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২৪ মে ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অগ্নিযোদ্ধাদের শপথে মুখর তারাগঞ্জ: বর্ণাঢ্য আয়োজনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

Share this news with

রংপুরের তারাগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬”। বুধবার (২০ মে) সকাল ১০টায় তারাগঞ্জ ফায়ার স্টেশন চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেনের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউএনও’র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

উদ্বোধনের শুরুতে ফায়ার সার্ভিসের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি কুচকাওয়াজ (প্যারেড) পরিদর্শন করেন এবং ফায়ার সার্ভিসের আধুনিক অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জাম ঘুরে দেখেন।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে জনসেবা করে যাচ্ছেন। দুর্যোগ মোকাবিলা, অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমে আরও দায়িত্বশীল ও মানবিক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ফায়ার স্টেশন চত্বর থেকে শুরু হয়ে পুরাতন চৌপথী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্টেশনে এসে শেষ হয়।

র‌্যালিতে স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানে তারাগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার এস এম শরীফ আহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মহড়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১০

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১১

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১২

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৩

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৪

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৫

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৬

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৭

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৮

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৯

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০