এন.এ, বিশেষ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

Share this news with

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ অনুযায়ী এমপিওভুক্ত সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে ‘এমপিওভুক্ত সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে এ কর্মসূচি চলছে। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা উপস্থিত রয়েছেন।

আন্দোলনকারীদের প্রধান দাবি, অবিলম্বে MEMIS সফটওয়্যারে যোগ্যতা অনুযায়ী সংযুক্ত এমপিওভুক্ত ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড প্রদানের জন্য অনলাইন আবেদনের সুযোগ চালু করতে হবে।

আন্দোলনকারীরা জানান, মাদ্রাসা এমপিও নীতিমালা-২০২৬ প্রকাশের পরও যোগ্য সংযুক্ত এমপিওভুক্ত ইবতেদায়ী শিক্ষকরা ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ পাচ্ছেন না। MEMIS সফটওয়্যারে অনলাইন আবেদনের সুযোগ বন্ধ থাকায় তারা নীতিমালায় উল্লেখিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাদের।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ৯ অক্টোবর শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে শিক্ষকদের দাবির বিষয়টি উঠে আসে। তবে এরপরও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা আশ্বাস না পাওয়ায় তারা নতুন করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে ইবতেদায়ী পর্যায়ে পাঠদান করলেও ন্যায্য অধিকার আদায়ে তাদের রাজপথে নামতে হচ্ছে। তারা কোনো করুণা চান না; বরং ২০২৬ সালের এমপিও নীতিমালা অনুযায়ী প্রাপ্য অধিকার বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

সংগঠনের প্রধান সমন্বয়কারী সাকিবুল হাসান সজিব বলেন, নীতিমালায় তাদের অধিকারের বিষয়টি উল্লেখ থাকা সত্ত্বেও শুধু অনলাইন আবেদনের সুযোগ না থাকায় যোগ্য শিক্ষকরা আবেদন করতে পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সমাধান না পাওয়ায় তারা অবস্থান কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সংগঠনের সমন্বয়ক মো. সবুজ মাহমুদ বলেন, সংযুক্ত এমপিওভুক্ত ইবতেদায়ী শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। নীতিমালা প্রকাশের পরও যোগ্য শিক্ষকদের ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ না পাওয়া দুঃখজনক। তিনি অবিলম্বে MEMIS সফটওয়্যারে অনলাইন আবেদনের সুযোগ চালুর মাধ্যমে যোগ্য শিক্ষকদের ১৩তম গ্রেডে আবেদনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী সাকিবুল হাসান সজিবের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক মো. সবুজ মাহমুদ, মো. রহমত এবং সহকারী শিক্ষক মো. ওমর ফারুকসহ অন্যান্য শিক্ষক।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

২

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৪

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৫

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৬

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৭

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৮

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১০

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১১

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৩

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৪

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৫

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০