
কিশোরগঞ্জের হোসেনপুরে খাদ্যগুদামে ৩৬ টাকা কেজি দরে প্রকৃত ২০৮ জন কৃষকদের কাছ থেকে ৮শত ৭০মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। সে লক্ষে ধান বিক্রেতা কৃষকদের দীর্ঘ তালিকা হতে লটারির মাধ্যমে ধান বিক্রেতা কৃষক নির্ধারণ করা হয়েছে।
আজ রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে কৃষক, কৃষক প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এ লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লটারি কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোসী মাসনাদ। এসময় উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন, খাদ্য কর্মকর্তা জেসমিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রক ওসি এল এস ডি রিটন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ আই খান শিবলু, সাদ্দাম হোসেন চানঁ মিয়া, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক মোঃ হোসেন আলী, ১ নং জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন, পুমদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাবুল মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন