মো. আজাদ খান, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বৈরাচারের আমলে উন্নয়নের ছোঁয়া লাগেনি বাগেরহাটে, বাতির নিচে অন্ধকারের মতো

Share this news with

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এম.পি বলেছেন, গোপালগঞ্জের মানুষ বাগেরহাট শাসন করেছে কিন্তু কিছুই দেয়নি। স্বৈরাচারের আমলে এখানে কোন দৃশ্যমান উন্নয়ন হয়নি, বাতির নিচে অন্ধকারে মতো অনেকটা। তিনি বলেন’ বাগেরহাট একটি অবহেলিত জেলা, ফ্যাসিষ্ট সরকারের ১৫-১৭ বছর দমন নিপীড়ন ছাড়া আর কিছুই দিয়ে যায়নি। আমরা বাগেরহাটবাসীর জন্য কিছু করতে চাই।

শুক্রবার (১৭ জুলাই) বাগেরহাট অফিসার্স ফোরামের আয়োজনে জেলা পরিষদ সভা কক্ষে আঞ্চলিক উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসনের উদ্দেশ্য তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের একটা নিবিড় সংযোগ প্রয়োজন। রাজনৈতিক নেতারা নীতিনির্ধারকের ভূমিকা পালন করে আর এটাকে বাস্তবায়ন করতে হয় প্রশাসনের মাধ্যমে। এই দুয়ের সমন্বয়ে সমাজ ও দেশ এগিয়ে যাবে। ডেপুটি স্পিকার কায়সার কামাল প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি সহযোগিতা করেন বাগেরহাট সহ সারা দেশে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাঙ্খিত উন্নয়ন ঘটাতে পারবো।

বাগেরহাট অফিসার্স ফোরামের সভাপতি ড: ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিবেশ বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা: রফিকুস সালেহীন, অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মো: বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার মো: জাকির হোসেন, জেলা  বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, মহিলা দলের কেন্দ্রীয় নেএী, জেলা বিএনপি’র অন্যতম সদস্য, সাবেক উপজেলা মহিলা ভাইস রুনা গাজীসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এর আগে তিনি বাগেরহাট সদর উপজেলা বারুইপাড়া সদর ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করেন এবং স্বজনদের সাথে সাক্ষাৎ করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বাদল মোড়লের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে এবং গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০