নিজস্ব প্রতিবেদক
২০ অগাস্ট ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অশ্রুসিক্ত দীপু মনি

Share this news with

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বাদ জোহর গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। দুপুরের আগে ধানমন্ডির কলাবাগান এলাকার নিজ বাসা থেকে মরদেহটি মসজিদে নেওয়া হয়।

শেষ বিদায়ের সময় স্বামীকে দেখতে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও তৌফিক নেওয়াজের স্ত্রী দীপু মনি। সঙ্গে ছিলেন তাদের দুই সন্তান, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও প্রতিবেশীরা। স্বামীর মরদেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপু মনি। পারিবারিক সূত্র জানিয়েছে, তৌফিক নেওয়াজের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

স্বামীর মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কারাগার থেকে প্যারোলে মুক্ত হয়ে কলাবাগানের বাসায় যান দীপু মনি। সেখানেই তিনি প্রথম স্বামীর মরদেহ দেখেন এবং শেষবারের মতো তাকে বিদায় জানান।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হওয়া দীপু মনি বর্তমানে মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন। স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য তার পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার পর দীপু মনিকে পুনরায় মুন্সিগঞ্জ কারাগারে নেওয়া হচ্ছে।

তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞ তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে জাবি জিয়া পরিষদের অভিনন্দন

বাংলাদেশে পৌঁছেছেন পীর সাবির শাহ, ঢাকায় ও চট্টগ্রামে জশনে জুলুসে নেতৃত্ব

কেন্দ্রীয় অংশ রিভিউ হলেও হল সংসদে আটকে কুবির কুকসু

স্বামী তৌফিক নেওয়াজের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে অশ্রুসিক্ত দীপু মনি

আদমদীঘিতে মাদ্রাসায় কিশোরকে বলৎকার, শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

বগুড়ার শেরপুর সরকারি কলেজে থামছে না টাকার খেলা

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, শপথ কাল বঙ্গভবনে

চাকরিতে পূর্ণবহালের দাবিতে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

১১

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াত নেতার

১২

জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত

১৩

জাকসুর আবাসন প্রস্তাব থেকে চাঁদা আদায়—চার ইস্যুতে তদন্ত দাবি ছাত্রশক্তির

১৪

ঠাকুরগাঁওয়ে পলিথিনবিরোধী অভিযান, তিন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

১৫

নোয়াখালী পৌর বণিক সমিতি নির্বাচনে আপেল-রায়হান প্যানেলের মনোনয়ন পত্র জমা

১৬

কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, সপরিবারে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত

১৭

ধুনটে ১৮০ মাদক পয়েন্টে প্রকাশ্যে বেচাকেনা, ছড়িয়ে পড়ছে আন্তঃজেলা সিন্ডিকেট

১৮

‎হলফনামায় তথ্য গোপনের অভিযোগ: হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১৯

পার্বত্য মন্ত্রণালয়ে মন্ত্রী দায়িত্ব পাচ্ছেন সাচিং প্রু জেরী

২০