রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া জেলের মৃত্যু, এলাকায় তীব্র ক্ষোভ

Share this news with

সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের ছোড়া গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া আহরণকারী জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার আকসেদ গাজীর ছেলে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের ভেতরে এই ঘটনাটি ঘটে।

​নিহতের সহযোগী জেলেদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সকালে তারা সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদেরকে দূর থেকে ডাক দেন। জেলেরা ভয়ে বা অন্য কোনো কারণে তাৎক্ষণিকভাবে কাছে না গেলে বনবিভাগের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমিনুর রহমান সরাসরি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে তার সঙ্গীরা দাবি করেছেন।

​এদিকে ঘটনার বিষয়ে বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সুন্দরবনের ভেতরের এই ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বনবিভাগের কর্মকর্তা মোবারক এই প্রসঙ্গে জানান যে, সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলের লক্ষ্যে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চলছে। সেখানে বনবিভাগ, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

​ঘটনার পর গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, তিনি ইতোমধ্যে খুলনার ডিএফও, সাতক্ষীরার এসিএফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় থানাকে বিষয়টি বিস্তারিত অবহিত করেছেন। তিনি আরও উল্লেখ করেন, বনবিভাগের ডিএফও তাকে আশ্বস্ত করেছেন যে একটি সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর এলাকায় পৌঁছালে পুরো শ্যামনগর ও গাবুরা অঞ্চলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোক নেমে আসার পাশাপাশি বনবিভাগের এই ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৩

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৬

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

৭

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

৮

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

৯

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১০

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১১

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৩

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৫

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১৯

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

২০