সিলেট প্রতিনিধি
২ মে ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Share this news with

সিলেটে ৪৬৩৫ কোটি টাকা ব্যয়ের সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে।

শনিবার (২ মে) সকাল পৌনে ১১টার দিকে নগরের সুরমা নদীর চাঁদনীঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রকল্প সম্পর্কে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন। এ সময় তারা মেগা এই প্রকল্পকে সিলেটের জন্য সবচেয়ে বড় প্রকল্প বলে উল্লেখ করেন।

এই প্রকল্পের মধ্যে রয়েছে সুরমার নদীর সিলেট নগর অংশের ১৭ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ। এতে ফ্লাশফ্ল্যাড থেকে নগর রক্ষা পাবে এবং নগরের সৌন্দর্য আরও বিকশিত হবে বলে জানান তারা।

এই প্রকল্পের অধীনে নগরের কয়েকটি ছড়ায় স্লুইস গেট নির্মাণ করা হবে। এতে করে নগরের জলাবদ্ধ পানি পাম্পের মাধ্যমে সেচে সুরমা নদীতে ফেলা হবে। এছাড়া নগরের সুরমা অংশের তলদেশ খনন করা হবে বলেও জানিয়েছেন সিটি’র কর্মকর্তারা।

২০২২ সালে বন্যার পর এই প্রকল্পটি গ্রহণ করেছিলেন সাবেক মেয়র ও বর্তমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই প্রকল্পটি বর্তমানে সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় রয়েছে। সরকার ও বিদেশি অর্থায়নে এ প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন সিটি’র প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী।

এর আগে, আজ সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দিয়ে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা।

দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর সিলেটের সুরমা নদী সংলগ্ন চাঁদনীঘাটে শহরের জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশন গৃহীত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেখান থেকে বেলা সোয়া ১১টার দিকে তিনি নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন তারেক রহমান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০