রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

Share this news with

“জনগণের আস্থাভাজন ভূমি ব্যবস্থাপনা, সুশৃঙ্খল ভূমি, সমৃদ্ধ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দেশব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।

এর আগে সকাল ১০টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজধানীর তেজগাঁও ভূমি মন্ত্রণালয় থেকে দেশব্যাপী এই ভূমিসেবা মেলার কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় উদ্বোধনের পর সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয়ভাবে মূল পর্বের সূচনা হয়।

জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী এবং জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সেক্রেটারি আজিজুর রহমান।

প্রশাসনিক ও স্থানীয় কর্মকর্তাদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী অফিসার অর্ণব দত্ত, সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার এবং জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি এবং দৈনিক যুগেরবার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিবসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন উপজেলার ভূমি কর্মকর্তাগণ।

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বৈপ্লবিক পরিবর্তনের ফলে নামজারি, খতিয়ান, পর্চা ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন জটিল সেবা এখন অনেক সহজ, নির্ভুল ও দ্রুত সময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এই ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্যই হলো সাধারণ জনগণ যেন কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি সরকারি বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণের সুবর্ণ সুযোগ পান।

​অনুষ্ঠানে বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর যেসব কার্যক্রম গ্রহণ করেছে, তার ফলে মাঠপর্যায়ে সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি শূন্যের কোঠায় নেমে আসবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষও খুব কম সময়ের মধ্যে তাদের কাঙ্ক্ষিত সেবা বুঝে পাবেন।

জেলাব্যাপী শুরু হওয়া এই মেলা থেকে নাগরিকেরা সরাসরি ভূমি সংক্রান্ত যাবতীয় পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০