ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

Share this news with

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে এবং বিগত ১৭ বছরে দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। তাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে টেনে তোলার জন্য নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন নিশ্চিত করবে।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পাঁচ তারকা ‘মম ইন’ হোটেলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ইতিহাসকে বিকৃত করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের সুবিধা মতো ইতিহাস তৈরি করে। তাই যারা বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা করেন, তাদেরকেই এ ইতিহাস বিকৃতির মোকাবিলা করতে হবে।

উত্তরাঞ্চলের পাঁচ জেলা বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা।

বগুড়ার শিল্পকারখানার ইতিহাস তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী বলেন, বগুড়ায় এক সময় সিরামিক কারখানা, জামিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজসহ বহু শিল্প প্রতিষ্ঠান ছিল। কিন্তু ১৯৭২ থেকে ২০২৫ সালের মধ্যে সেগুলো ধ্বংস করা হয়েছে।

জ্বালানি খাতের লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি জানান, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সোলার এনার্জি উৎপাদনের টার্গেট দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং দ্রুত তা পূরণ হবে। এ সময় তিনি স্থানীয় এনজিও টিএমএসএস প্রধানকে সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসার পরামর্শ দেন।

সংগঠনের সভাপতি ড. সিএম ইদ্রিসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের পরিচালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নেতা ড. মতিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের এ পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর ধরে অবহেলিত ছিল। এসব জেলার উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বর্তমানে বগুড়ায় বড় বড় প্রশাসনিক দফতর নির্মিত হচ্ছে, যা এ অঞ্চলের অগ্রগতিকে আরো বেগবান করবে।

সেমিনারে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া অঞ্চলের উন্নয়ন বঞ্চিত এ পাঁচ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের জোর দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য রেজাউল করিম বাদশা (বগুড়া-৬), আব্দুল মুহিত তালুকদার (বগুড়া-৩), ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪), জাহিদুল ইসলাম ধলু (নওগাঁ-৫), শেখ মো: রেজাউল ইসলাম (নওগাঁ-৬), মো: আব্দুল করিম (গাইবান্ধা-২), আবুল কাওছার নজরুল ইসলাম (গাইবান্ধা-৩), আব্দুল ওয়ারেস (গাইবান্ধা-৫), ড. ফজলুর রহমান সাইদ (জয়পুরহাট-১), আইনুল হক (সিরাজগঞ্জ-৩), সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল হক তৈয়ব জাকির, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান ও টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেল্লাল হোসাইন এবং শুভেচ্ছা বক্তব্য দেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উপদেষ্টা ড. এ এইচ এম মশিহুর রহমান।

সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ২৫ জন অধ্যাপক, গবেষক ও সমাজের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি অংশ নেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৩

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৪

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৫

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৬

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৭

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

৮

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

৯

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১০

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১১

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৩

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৪

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৫

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৬

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৭

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

১৮

সান্তাহারে পুকুরে যাতায়াতের পথে কাঁটাতারের বেড়া, মিলারের বিরুদ্ধে অভিযোগ

১৯

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে ১২৭ মন্দির কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা

২০