সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা
ফারহান লাবিব, বগুড়া জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই : এসপি, বগুড়া

Share this news with

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। তিনি বলেছেন, চাঁদাবাজি ও সন্ত্রাস রুখে দিতে সাধারণ জনগণ শুধু অভিযোগ দিলেই তাদের পরিচয় গোপন রেখে ব্যবস্থা নেবে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শহরের কলোনী নর্থওয়ে মোটেলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কলোনী ব্যবসায়ী বণিক সমিতি গঠন এবং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চিটাগাং নুর মোটেলের স্বত্বাধিকারী আলহাজ্ব মো: ডা: শাহানুর রহমানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ আরো বলেন, বগুড়া প্রায় ৪০ লাখ জনসংখ্যার বিপরীতে পুলিশ রয়েছে মাত্র ২ হাজার ২’শ জন। তার মধ্যেও অনেক পদ ফাঁকা। তারপরেও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় তারা বদ্ধপরিকর।

যারা ৫০ কিংবা ১০০ টাকায় চাকু কিনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন ইতোমধ্যেই সন্ত্রাসীদের এমন গোষ্ঠিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। এসময় রাতের বেলা পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। পুলিশ সুপার সকল ব্যবসায়ীদেরকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান। এসময় একাত্মতা প্রকাশ করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, বগুড়া চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আতিকুর রহমান বাদল, বগুড়া মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ লোটাস, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া মূক বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীম, তাজমা সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক শরিফুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৌরভ হাসান শিবলু।

মতবিনিময় সভাশেষে কলোনী ব্যবসায়ী বণিক সমিতির আংশিক কমিটি ঘোষণা করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১১

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৪

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৭

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৮

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৯

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

২০