রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১৭ এপ্রিল ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রতিফলন

Share this news with

“সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রতিফলন”—রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জনস্তরে সংবিধান চিন্তা (পর্ব-৪)’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলা হয়েছে।

“সম্রাজ্য থেকে প্রজাতন্ত্র: দক্ষিণ এশিয়ার সাংবিধানিকতাবাদের বিবর্তন” বিষয়ক আলোচনা সভার এ আয়োজনটি করে বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এডুকেশন (বিআইআরই)।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মমতাজুর রহমান তফাদার সভাকক্ষ, লেকচার থিয়েটার (৪র্থ তলা) এ শুরু হওয়া এ আলোচনা সভায় প্রায় ৭০ থেকে ৭৫ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নাফিজ আহমেদ, যিনি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিটার এ অ্যালার্ট স্কুল অব ল-এর পিএইচডি ফেলো। মূল বক্তব্য উপস্থাপন করেন ড. সিনথিয়া ফরিদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং-এর রিসার্চ অ্যাসোসিয়েট।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ লোকমান হোসাইন এবং আইনের ইতিহাসের গবেষক ও ‘লিগ্যাল ইস্যু’ এর নির্বাহী সম্পাদক রাশেদ রাহম।

সভায় সভাপতিত্ব করেন সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আরিখ খান।

বক্তারা দক্ষিণ এশিয়ার সাংবিধানিক ইতিহাস, উপনিবেশিক শাসন থেকে প্রজাতন্ত্রে উত্তরণের ধারা এবং আধুনিক রাষ্ট্র কাঠামোর বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রতিফলন।

আলোচনা সভাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং সংবিধান বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

৩

রাজনৈতিক পটপরিবর্তনের পরও কুড়িগ্রামে সক্রিয় বালু সিন্ডিকেট, সৌরভ-মুকুলের বিরুদ্ধে নিয়ন্ত্রণের অভিযোগ

৪

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

বগুড়ায় নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো

৬

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

৭

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

৮

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

১০

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১১

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

১৫

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১৬

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১৭

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

২০