সর্বশেষ
||শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা||গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল||মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ||আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ||আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ||টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক||জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়||শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ||বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার||ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

শিশু রামিসা হত্যাকান্ডের প্রতিবাদে রাবিতে ছাত্রীসংস্থার মানববন্ধন

Share this news with

শিশু রামিসা হত্যাকাণ্ড, দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে ছাত্রীসংস্থা রাবি শাখা।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিশু রামিসা হত্যাকান্ডের নিন্দা ও সরকারের কাছে দ্রুত বিচারের দাবি জানান। একইসাথে দেশব্যাপী নারী-শিশু নির্যাতন-ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে সমাজকর্ম বিভাগের প্রভাষক রুমানা আক্তার বলেন, এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশে কিভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করবো,কিভাবে বড় করবো, কিভাবে রাখবো তাদের, এদেশের জন্য কিভাবে কাজ করবো। আমরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের সমাজকর্মী আমরা সমাজের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি যেখানে আমার শিশু নিরাপদ না, আমি নিরাপদ না সেখানে কিভাবে দেশের কল্যাণে কাজ করবো।

তিনি বলেন, এই ধর্ষণকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক। জনসম্মুখে তাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত। যেসকল আইনজীবী এই ধর্ষকদের পক্ষে আইনি লড়াই করেন তাদের ধীক্কার জানাই। তাদের ঘরে মা-বোন নেই, তাদের কি পেটের ভাত হয় না ; এসব ধর্ষণকারীদের পক্ষ হয়ে কেন লড়তে হবে.? সেসকল আইনজীবীদের আমি ধিক্কার জানাই। যারা ধর্ষণকারী আছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া  হোক। মৃত্যুদণ্ডের মাধ্যমেই জনগনকে জানিয়ে দেওয়া উচিত যে একজন ধর্ষকের শাস্তি এমনই হওয়া উচিত। পরিশেষে আজকের এই মানববন্ধন সফল হোক।

মন্নুজান হলের ভিপি সুমাইয়া জাহান বলেন, সাত বছরের একটি শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা কোন সমাজে বসবাস করছি, এসকল ঘটনার শুধু আজকের নয় এর আগেও আছিয়াসহ  অনেক শিশুকে হত্যা করা হয়েছে। আজ থেকে দশ বছর আগেও তনুকেও এভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা কোথায়! সরকার আমাদের নারী এবং শিশুদের নিরাপত্তা দেওয়ার কথা বলছে এবং সরকার কার্ড দেওয়ার কথা বলেছে। আমরা ঘরের বাহিরে গেলে  নিরাপত্তা পাচ্ছিনা, আমরা সরকারের কাছে নিরাপত্তা চেয়েও বারবার ব্যর্থ হচ্ছি।

এসময় শাখা ছাত্রীসংস্থার সভানেত্রী ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফসা বলেন, একজন শিশু যে ৭ বছর মাত্র বয়স এই সাত বছরের শিশু যেভাবে নিশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় শিশু এবং নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, হত্যা শিকার হচ্ছে তারই একটা বড় উদাহরণ হল শিশু রামিসা হত্যা। আজ এই যে নিশংস একটা হত্যাকাণ্ডের শিকার হলো রামিসা। আমরা এই হত্যাকাণ্ডে সুস্পষ্ট একটা বিচার চাই।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে প্রতিনিয়ত এই ঘটনা গুলো ঘটে যাচ্ছে কিন্তু এর কোন বিচার হচ্ছে না। ধর্ষকদের নামে মামলা হচ্ছে গ্রেফতার হচ্ছে কিন্তু যে শাস্তিটা নিশ্চিত করবে তা হচ্ছে না। এ বিচারহীনতা মূলত এই ধর্ষনের পিছনে মূল কারণ। নৈতিকতা বিবর্জিত  শিক্ষা ব্যবস্থা দেশে আইনের শাসন না থাকাও ধর্ষনের মুল কারণ। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এই দর্শকদের যারা চিহ্নিত হয়েছে তাদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করে।

মানববন্ধনে নারী শিক্ষার্থীরাসহ শাখা ছাত্রীসংস্থার ছাত্রী হল, অনুষদ ও বিভাগসমূহের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন, শেষে সেই নীতিমালাই মানলেন ববি শিক্ষকরা

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

মহেশখালীতে বেকারত্ব বাড়ছে, হতাশায় তরুণ সমাজ

আদমদীঘিতে বিএনপি নেতার বিরুদ্ধে স্কুলের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আগামীকাল আয়াত হত্যা মামলার রায়: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

টেকনাফে বসতবাড়িতে কোস্ট গার্ডের অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম সদর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন: মাদক ও দুর্নীতিমুক্ত মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ার প্রত্যয়

শিশু নন্দিনী হত্যা: অভিযুক্ত আটক, সংঘর্ষে আহত ১৮ পুলিশ

বরগুনায় খাল খনন কাজের পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

১০

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১১

মাইকিং করে বন বিভাগের ওপর সংঘবদ্ধ হামলা, রক্তাক্ত মহেশখালী

১২

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

১৩

রাউজানে ফটিকছড়ির যুবকের মরদেহ উদ্ধার: ‘গণপিটুনি’ নাকি ‘দুর্ঘটনা’, বাড়ছে ধোঁয়াশা

১৪

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

১৬

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

১৭

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

১৮

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

১৯

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

২০