ঢামেক প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহবাগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার

Share this news with

রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম রিয়া মনি (২০), পিতা আব্দুস সাত্তার, মাতা মোছা. ফিরোজা। তার স্থায়ী ঠিকানা মুগদা থানাধীন এলাকায় বলে জানা গেছে। ঘটনাস্থল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন সড়ক।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় জানান, ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রবিবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর ভিকটিম সামান্য সুস্থ হলে তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তিনি। তার বক্তব্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের একটি কক্ষে তার পরিচিত এক ব্যক্তি তার সঙ্গে দেখা করতে এসে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে মারধর করে ফেলে রেখে যায়।

বর্তমানে ভিকটিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

শিক্ষাব্যবস্থা সংস্কারের ৮ দফা দাবিতে শহিদ মিনারে অবস্থান ও গণস্বাক্ষর

গ্লোবাল ভিসা স্টেশনের পরিচালকের বিচারের দাবিতে মানববন্ধন

কুবির চান্দিনা স্টুডেন্টস অর্গানাইজেশন নবীনবরণ অনুষ্ঠিত

নন্দীগ্রামে এমপির কাঁধে ঢোল, হাতে কোদাল-ফগার মেশিন

ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ধুনটে পরিচ্ছন্নতা অভিযান

ঢাবির বটতলা থেকে জাতীয় ছাত্রশক্তির বিজয় র‌্যালি

১০

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ শীর্ষক আলোচনা সভা

১১

ঢাবিতে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৬

১২

১১৫ পিস ইয়াবাসহ রংপুরে ডিবি পুলিশের হাতে ২ কারবারি গ্রেপ্তার

১৩

নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে হতে যাচ্ছে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

১৪

ধুনটে জামায়াত আমির: দেশের মানুষ ভালো নেই, বিদ্যুৎ-সারের সংকটে কষ্টে মানুষ

১৫

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

১৬

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

১৭

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

১৮

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৯

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

২০