
লালমনিরহাট জেলার পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের পশ্চিম গিয়ারপাড়া এলাকায় এই মেইন রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি ২ রাউন্ড ফাঁকা ফায়ার করে।
বিজিবি সূত্র জানায়, ২২ মে ২০২৬ তারিখ আনুমানিক ০২:২০ ঘটিকায় কলসিমুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেইন পিলার-৮০৬ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া নামক স্থানে একটি চোরকারবারী দল ভারত হতে বাংলাদেশে প্রবেশের চেষ্ঠা করে।
এ সময় চোরাকারবারীরা রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) টহল দলকে উপেক্ষা করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্ঠা করলে চোরাকারবারীদের সতর্ক করার জন্য রাউন্ড ফাঁকা গুলি করে। ফলে চোরাকারবারীগণ ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি আরও জানায়, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল দলেরে কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্য কর্তৃক ০২ (দুই) রাউন্ড ফাঁকা ফায়ার করে। গুলির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন