
কুমিল্লার লাকসামে নাওটি স্টেশনের আউটারে ঢাকা অভিমুখী ৩ আপ কর্ণফুলী কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কর্ণফুলী কমিউটার নাওটি স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পরে জানা যাবে।
মন্তব্য করুন