নিজস্ব প্রতিবেদক
১৭ অগাস্ট ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লংমার্চ সফল করতে বাস্তবায়ন কমিটির বৈঠক, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম কর্মসূচি

Share this news with

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠেয় লংমার্চ সফল করতে প্রস্তুতি জোরদার করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে সোমবার রাজধানীতে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে লংমার্চের প্রস্তুতি, ব্যবস্থাপনা এবং কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মী ও সাধারণ জনগণকে কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে লংমার্চ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম, রংপুর ও খুলনা অভিমুখী কর্মসূচি সড়কপথে এবং সিলেটের কর্মসূচি রেলপথে অনুষ্ঠিত হবে।

লংমার্চগুলোর ধারাবাহিকতা শেষে আগামী ১৪ নভেম্বর ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের কথা রয়েছে। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, ড. মো. রেজাউল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া বৈঠকে খুলনা, সিলেট ও বগুড়া অঞ্চলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধিরাও অংশ নেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা আটক

২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি, সভাপতি শাহীন-সম্পাদক দিশা

পূর্ববিরোধের জেরে ধুনটে বিষ দিয়ে তিন গরু হত্যার অভিযোগ

চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ

শিলক খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি

লংমার্চ সফল করতে বাস্তবায়ন কমিটির বৈঠক, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম কর্মসূচি

সান্তাহারে অনৈতিক কাজে যুবক-যুবতী আটক, লাইসেন্স না থাকায় দুই আবাসিক হোটেলকে জরিমানা

চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা

নারী সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ভারতে মুসলিম হত্যা-নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ

১০

জাতীয় প্রেসক্লাবের সামনে এমএফআই রাইটস ফোরামের মানববন্ধন ও প্রতিবাদ সভা

১১

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সৈকত-তাহমিনা’কে ঘিরে ভিডিও, সত্যতা যাচাই হয়নি

১২

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

১৩

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

১৪

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

১৫

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

১৬

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

১৭

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

১৮

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

১৯

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

২০