আব্দুল্লাহ সামি, কুমিল্লা প্রতিনিধি
২২ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যার প্রতিবাদে দেবিদ্বারে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

Share this news with

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার বিকেলে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা রামিসা হত্যাকাণ্ডসহ সারাদেশে শিশু ধর্ষণ, হত্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরও প্রতিবাদ জানান।

উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, পৌর ছাত্রশক্তি নেতা শরিফুল ইসলাম, যুবশক্তি নেতা মুহতাদির যারিফ সিক্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ এবং যুগ্ম সদস্য সচিব জিসান খান আরিফ।

বক্তারা বলেন, “রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ সমাজে মেনে নেওয়া যায় না। দেশে দীর্ঘদিন ধরে ধর্ষণ ও হত্যার বিচার ঝুলে থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক নৃশংস ঘটনা ঘটছে।”

বক্তারা অবিলম্বে রামিসা হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

১

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

২

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৩

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৪

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৫

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৬

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৭

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৮

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৯

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১০

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১১

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১২

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৩

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৪

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৫

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৭

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৮

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৯

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

২০