‎এ এম ফাহাদ, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
১৬ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎রামগড়ে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে অস্ত্রসহ তিনজন আটক

Share this news with

‎খাগড়াছড়ি জেলার রামগড়ে যৌথবাহিনীর বিশেষ  অভিযানে অস্ত্রসহ তিনজন আটক ক‌রে‌ছে। আটককৃতরা হলেন, সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা(২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)। এদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।

‎পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, রনেল চাকমা ইউপিডিএফের কালেক্টর ও অপর দুজন সংগঠনটির সদস্য এবং রামগড় ও গুইমারার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন সাংবা‌দিক‌দের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে এক বিশেষ অপারেশন পরিচালনা করে।

‎এসময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পাল্টা গুলিবর্ষণ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাসিকালে সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে আটক করা হয়। আটক রনেল চাকমার কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গোলাগুলির সময় ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: নাজির আলম বলেন, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১০

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১১

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১২

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৩

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৪

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৬

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৭

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৯

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

২০