সর্বশেষ
||বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!||ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন||হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন||আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!||নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন||মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল||নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা||ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ||রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭||গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
আল মমিন সরকার নাইম, রাবি প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ

Share this news with

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা হিসেবে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, ১১ জুন থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনকালে তারা প্রতিমাসে ছয় হাজার টাকা হারে সম্মানী পাবেন।

নবনিযুক্ত জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ধারাবাহিক কর্মজীবনের মাধ্যমে ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি জয়পুরহাট জেলার সদর উপজেলার কৃতি সন্তান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের একজন গুরুত্বপূর্ণ একাডেমিক ব্যক্তিত্ব। তিনি উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

গবেষণাক্ষেত্রে তিনি ৪০টিরও অধিক গবেষণা প্রবন্ধ দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে প্রকাশ করেছেন। তাঁর গবেষণার ক্ষেত্র ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে অন্তর্ভুক্ত করে, যা শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে অবদান রাখছে।

তিনি দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহ্যামে ভিজিটিং ফেলো হিসেবে গবেষণা ও একাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন। এছাড়া মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া (ইউএসএম) এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম)-এ পোস্টডক্টরাল রিসার্চার হিসেবে গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় টেম্পল ইউনিভার্সিটিতে ফুলব্রাইট স্কলার হিসেবে গবেষণায় যুক্ত থেকে আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

অন্যদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা ড. এ এইচ এম খুরশীদ আলম ফার্মেসি বিভাগের একজন বিশিষ্ট গবেষক ও অধ্যাপক। ক্যান্সার জিন এক্সপ্রেশন, আরএনএ প্রসেসিং এবং মলিকুলার ফার্মাকোলজি গবেষণায় তিনি দেশের অন্যতম অগ্রগণ্য বিজ্ঞানী হিসেবে পরিচিত। বাংলাদেশে ক্যান্সার ও আরএনএভিত্তিক গবেষণার বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১৯৯০ সালে এসএসসি এবং ১৯৯২ সালে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ১৯৯৬ সালে বি. ফার্ম এবং ১৯৯৭ সালে এম. ফার্ম ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি জাপানে পাড়ি জমান এবং ২০১০ সালে জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (JAIST) থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরে ২০১৪ সালে জাপানের কিয়োটো ইউনিভার্সিটিতে টোকিও বায়োকেমিক্যাল রিসার্চ ফাউন্ডেশন (TBRF) ফেলোশিপের অধীনে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

ড. খুরশীদ আলম ২০০২ সালের ৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালে সহকারী অধ্যাপক, ২০১০ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বিভাগের অধ্যাপক হিসেবে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এছাড়া তিনি বর্তমানে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)-এ অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসেবেও যুক্ত আছেন।

গবেষণাক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে দেশি ও আন্তর্জাতিক স্বনামধন্য জার্নালে ৯০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ অন্যতম। জীবন বিজ্ঞান বিষয়ে অসাধারণ গবেষণার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ২০১৮ সালে জাপানের JAIST-এ একাডেমিক কোলাবোরেশন অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!!

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন স্পিকার হাফিজ উদ্দিন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ, আহত কয়েকজন

আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

মাদকবিরোধী বার্তায় কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল

নওগাঁয় বিএনপির অভিযোগের পর ১১ বাজার ব্যবসায়ীদের সভা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘর, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

রুমার দুর্গম পাড়ায় হামের ভয়াবহ বিস্তার: দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই ভাইসহ মৃত ৭

গভীর রাতে গৃহবধূর ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

১০

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির, হাসপাতালে একজন

১১

আদাবরে তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, ফটোগ্রাফারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১২

জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব, শুধু আইন করে নয়-মির্জা ফখরুল

১৩

সোনাহাটে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপির

১৪

সম্পদ বিবরণী না দেওয়ায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

১৫

কলকাতায় বাংলাদেশ উপ-হাই কমিশনের প্রথম সচিব (প্রেস) হলেন সাংবাদিক উম্মে মারুফা

১৬

ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্বে জাবের ও জুমা

১৭

গ্যাস-সংযোগ স্থগিত, নতুন শিল্প বিনিয়োগে বাড়ছে অনিশ্চয়তা

১৮

প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক

১৯

একরামুল হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগের পর ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০