হাসান মাহমুদ জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১৭ জুলাই ২০২৬, ১:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুরে এবারও বাজেট বৈষম্য করা হয়েছে: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

Share this news with

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, চলতি বাজেটে রংপুর অঞ্চলের প্রতি আবারও বৈষম্য করা হয়েছে। তিনি বলেন, পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে এবং রংপুর-কুড়িগ্রামের জন্য বড় কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলার টগরাই হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির উদ্যোগে আয়োজিত ‘কৃষক সমাবেশ-২০২৬ ও আত্মপ্রকাশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব মো. আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “বিরোধীদলীয় বেশিরভাগ সংসদ সদস্য উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই অঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন, কিন্তু সেই সফর থেকে কোনো অর্জন নিয়ে আসতে পারেননি।”

‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “কৃষিকে ধ্বংস করা মানে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে কৃষিকে শক্তিশালী করতে হবে, কৃষিকে আধুনিকায়ন করতে হবে এবং কৃষকদের অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “শুধু কৃষক কার্ডের মাধ্যমে কিছু অর্থ দিয়ে কৃষকদের সমস্যার সমাধান সম্ভব নয়। কৃষক কার্ডের নামে দুর্নীতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৃত কৃষকের হাতে সেই সুবিধা পৌঁছাবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই।”

সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য মো. আখতার হোসেন। তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষকদের সমস্যা সমাধানে জাতীয় কৃষক শক্তি সবসময় তাদের পাশে থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।”

পরে সমাবেশে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্য সচিব করে জাতীয় কৃষক শক্তির কুড়িগ্রাম জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। তিনি কৃষকদের অধিকার আদায়ে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১০

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১১

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১২

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১৩

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১৪

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৫

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৭

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৮

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৯

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

২০