সর্বশেষ
||র‍্যাবের অভিযানে অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার||সুনামগঞ্জে হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১||ভূমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে||চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল||রাজধানীর হাতিরঝিলে তালিকাভুক্ত শীর্ষ স/ন্ত্রা/সী কাইল্যা পলাশ গু/লি/বি/দ্ধ||আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদ গ্রেপ্তার, পুলিশের কাছে স্বীকারোক্তি||নওগাঁর বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড||প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ, বগুড়ায় ৭ বছর বয়সী শিশু রাকার বস্তাবন্দি লাশ উদ্ধার||পেটের দায়ে উত্তাল বঙ্গোপসাগরে, জীবন বাজি রেখে মহেশখালীর জেলেদের যাত্রা||পতেঙ্গায় কোস্টগার্ডের জোড়া অভিযান: বিপুল পরিমাণ চোরাই তেল ও স্ক্র্যাপ উদ্ধারসহ গ্রেপ্তার ২

মাদক ব্যবসার প্রতিবাদে ধুনটে বৃদ্ধাসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত

Share this news with

বগুড়ার ধুনট উপজেলায় কথিত মাদক ব্যবসার প্রতিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধা নারীসহ একই পরিবারের চারজনের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি ধুলাউরি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আছিয়া বেগম (৭০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। এর জেরে একই গ্রামের ইউসূফ আলী, তার ছেলে হোসেন আলী ও হাসান আলীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে অভিযুক্তরা আছিয়া বেগমের বাড়ির সামনে এসে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা আছিয়া বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় ইউসূফ আলী লোহার রড দিয়ে আঘাত করলে তা তার মাথায় না লেগে বাম হাতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। ধস্তাধস্তির একপর্যায়ে তার পরনের কাপড় ছিঁড়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।

আছিয়া বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলে নুর ইসলাম এবং নাতি শিপন মিয়া ও শিপলু মিয়াকেও মারধর করা হয়। এতে তারাও আহত হন।

স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত আছিয়া বেগমকে ভর্তি রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে নুর ইসলাম ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মাদক ব্যবসার অভিযোগ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবের অভিযানে অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

সুনামগঞ্জে হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

ভূমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাজধানীর হাতিরঝিলে তালিকাভুক্ত শীর্ষ স/ন্ত্রা/সী কাইল্যা পলাশ গু/লি/বি/দ্ধ

আন্তজেলা সাইকো সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদ গ্রেপ্তার, পুলিশের কাছে স্বীকারোক্তি

নওগাঁর বদলগাছীতে চার মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ, বগুড়ায় ৭ বছর বয়সী শিশু রাকার বস্তাবন্দি লাশ উদ্ধার

পেটের দায়ে উত্তাল বঙ্গোপসাগরে, জীবন বাজি রেখে মহেশখালীর জেলেদের যাত্রা

পতেঙ্গায় কোস্টগার্ডের জোড়া অভিযান: বিপুল পরিমাণ চোরাই তেল ও স্ক্র্যাপ উদ্ধারসহ গ্রেপ্তার ২

১০

রাতের আধারে অবৈধ মাটি বাণিজ্য, দৌলতপুরে সরকারি ক্যানাল এখন মাটির খনি!

১১

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ

১২

মহাদেবপুরে ৪২০ পিস টাপেন্টাডোল সহ দুই নারী গ্রেপ্তার

১৩

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

১৪

কুশখালীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: হাজারো মানুষের ঢল, নগদ অর্থ পুরস্কার বিজয়ীদের

১৫

পরিবেশ রক্ষায় পীরগঞ্জে খাল খননের পর দুই ধারে ৭ হাজার গাছ রোপণ

১৬

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় চাটখিলে বর্ণাঢ্য আনন্দ মিছিল

১৭

উৎসবমুখর নবীনবরণে মুখরিত বগুড়ার আজিজুল হক কলেজ

১৮

ক্ষমতার অপব্যবহারে জমি দখল ও হয়রানির অভিযোগ, মহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

১৯

ধুনটে ট্যাপেন্টাডলসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার, জেলহাজতে প্রেরণ

২০