সর্বশেষ
||নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১||মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য||কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি টাকার মাদক ধ্বংস||রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে ডিএসসিসির হকার উচ্ছেদ||গ্রেফতার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমী||অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম||ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার ডিজেল জব্দ||বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ||মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা||বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা
হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য

দূর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আর তার ঢেউ এসে লাগছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে। আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব দেখিয়ে হঠাৎ করে বাড়ানো হয়েছে পণ্যবাহী ট্রাকের ভাড়া, যা ইতোমধ্যে বাণিজ্য খাতে চাপ তৈরি করেছে। ব্যবসায়ীদের আশঙ্কা, এই বাড়তি পরিবহন ব্যয় শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটেই চাপ ফেলবেন।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বাড়ানো হয়েছে। আগে যেখানে বেনাপোল থেকে ঢাকায় পণ্য পাঠাতে ২২-২৩ হাজার টাকা খরচ হতো, এখন একই রুটে গুনতে হচ্ছে ২৮-৩০ হাজার টাকা। অর্থাৎ প্রতিটি ট্রাকে অতিরিক্ত ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বাড়তি ব্যয় যোগ হয়েছে।

চট্টগ্রামগামী পরিবহনে ভাড়ার চাপ আরও বেশি। ১৫ টন পণ্য পরিবহনে আগে যেখানে ৩০-৩৫ হাজার টাকা লাগতো, বর্তমানে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ৪০-৪২ হাজার টাকায়। সিলেট রুটেও একই ধরনের ভাড়া বৃদ্ধির চিত্র দেখা গেছে।

হঠাৎ এই বাড়তি ভাড়ায় দিশেহারা ব্যবসায়ীরা। বেনাপোল থেকে ঢাকাগামী ট্রাকচালক আবুল কাসেম বলেন, কয়েক দিনের মধ্যে ভাড়া ৫-৭ হাজার টাকা বেড়ে গেছে। এতে করে পরিবহন খরচ সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়ে চালক আবদুস সোবহান বলেন, আগের তুলনায় প্রতি ট্রিপে ৫ হাজার টাকা বেশি দিতে হচ্ছে। মালিকরা এই টাকা তুলতে গেলে পণ্যের দাম বাড়বে, এতে শেষ পর্যন্ত ভোক্তারই ক্ষতি।

তবে ভাড়া বৃদ্ধির পেছনে যে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, তা নিয়ে ভিন্নমত রয়েছে অনেকের। পরিবহন সংশ্লিষ্টদের একাংশ বলছেন, দেশে ডিজেলের বড় ধরনের ঘাটতি নেই, বরং কিছু অসাধু মহল পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজীর ভাষ্য, তেলের পুরোপুরি সংকট না থাকলেও অনেক সময় পাম্পে চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না। এতে পরিবহন ব্যয় বাড়ছে।

অন্যদিকে, বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, প্রতিদিন এই বন্দর দিয়ে শত শত ট্রাক পণ্য ওঠানামা করে। কিন্তু হঠাৎ করেই ২ এপ্রিল থেকে ভাড়া বাড়ানো হয়েছে। এতে ব্যবসায়ীরা চাপে পড়েছেন, আর এই চাপ শেষ পর্যন্ত বাজারে পড়বে।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু বলেন, জ্বালানির সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও কিছু গোষ্ঠী মজুদ তৈরি করছে। ফলে কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে পরিবহন খাতে ভাড়া বাড়ানো হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দ্রুত এই অস্থিরতা নিয়ন্ত্রণ করা না গেলে আমদানি-রফতানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের নিত্যপণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাভারণে ইয়াবা ও বিপুল পরিমাণ নগত টাকাসহ আটক ১

মধ্যপ্রাচ্যের উত্তেজনার ছায়া বেনাপোলে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বাণিজ্যে অস্বস্তি, বাড়তে পারে পণ্যমূল্য

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে জব্দ ৩১ কোটি টাকার মাদক ধ্বংস

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেটে ডিএসসিসির হকার উচ্ছেদ

গ্রেফতার হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সফুরা বেগম রুমী

অনশনে বসলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে ১০ হাজার লিটার ডিজেল জব্দ

বিএসএফ এর গুলিতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঝড়লো আরও একটি প্রাণ

মুরাদনগরে কৃষককে কুপিয়ে হত্যা

বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা

১০

তেজগাঁওয়ে পুরনো শত্রুতার জেরে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী রক্তাক্ত

১১

মহিলা জামায়াতের নারী কর্মী সাওদা সুমির মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন

১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির ৩ সেনা কর্মকর্তা

১৩

কিশোরগঞ্জে ‘কানাডা রেড লটারি’ এর নামে প্রতারণা

১৪

ক্লাস ফাইভের শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক

১৫

শিক্ষকের মহানুভবতা, কোলের শিশুকে কাঁধে তুলে নিয়ে ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিলেন শিক্ষক

১৬

মৌলভীবাজারে হামের উপসর্গের সংখ্যা বৃদ্ধি

১৭

খাদ্য সংকটে লোকালয়ে শিয়ালের উপদ্রব, ধুনটে দিনের বেলাতেও কাটছে না মানুষের আতঙ্ক

১৮

রাজধানীতে যুবদল নেতা গুলিবিদ্ধ, ঢামেকে নেওয়ার পর রহস্যজনকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর

১৯

র‌্যাবের অভিযানে চুরি মামলার প্রধান আসামি এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

২০