নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

Share this news with

পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ সাফল্য অর্জনকারী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের চার প্রতিযোগীই বিজয়ী হওয়ায় দেশ গৌরবান্বিত হয়েছে। তাঁদের মধ্যে একজন প্রথম এবং অপর তিনজন তৃতীয় স্থান অর্জন করেছেন।

তিনি আন্তর্জাতিক পর্যায়ে কুরআনের হাফেজদের অর্জনকে জাতীয়ভাবে মূল্যায়ন ও সম্মান জানানোর আহ্বান জানান। একই সঙ্গে এ সাফল্যকে জাতীয় গৌরব হিসেবে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

জামায়াত আমীর বলেন, নৈতিক ও মানবিক সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কওমি ও মাদ্রাসা শিক্ষার সঙ্গে সাধারণ শিক্ষার সমন্বয় আরও উৎসাহিত করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ড. মাওলানা খলিলুর রহমান মাদানি উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

সার সংকট নিরসন ও কালোবাজারি বন্ধের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ড. মুহম্মদ শহীদুল্লাহর জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার

ধুনটে যুবদল ও বিএনপি নেতার মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে

আসন্ন লংমার্চ উপলক্ষে এনসিপির সমন্বয় সভা ও সংবাদ সম্মেলন

সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই গোবিপ্রবিতে ৮ শিক্ষক পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব

দাউদকান্দিতে নোহা গাড়ি থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে ভুটানের প্রতিনিধি দল

১০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

১১

জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হুমকির অভিযোগ, সেই মনিরুলকেই ভিসি দপ্তরে দায়িত্ব

১২

জিরো ওয়েস্ট ও প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়তে জাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

ঠাকুরগাঁওয়ে সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৪

ধুনটে প্রধান শিক্ষিকার দুর্নীতির তদন্তে দুই পক্ষের বিরোধ, ফিরে এলেন শিক্ষা কর্মকর্তা

১৫

চলন্ত ট্রেনে নারী ধর্ষণের অভিযোগ: দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য প্রত্যাহার

১৬

‎বেগমগঞ্জে শিক্ষক-শিক্ষিকার আপত্তিকর ভিডিও ভাইরালের, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৭

অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংবাদ সম্মেলন

১৮

কুষ্টিয়ায় ৯ কোটি টাকার আধুনিক কসাইখানা চালু, শরিয়তসম্মত জবাই নিশ্চিতের দাবি

১৯

গোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

২০