রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোমরা স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যে ধস: বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ঘাটতি

Share this news with

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের ব্যর্থতা দেখা দিয়েছে। বহুমুখী উদ্যোগের অভাব এবং নানামুখী অর্থনৈতিক সংকটের কারণে বন্দরটি দিয়ে রপ্তানি আয়ে বিপর্যয় নেমে এসেছে।

কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরে এই বন্দর দিয়ে ১৭ লাখ ৮০ হাজার ৯৯ মেট্রিক টন পণ্য ভারতে রপ্তানি হয়েছে, যা থেকে সরকারের আয় হয়েছে ১৮৯২ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। অথচ এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এখান থেকে ২৮ লাখ ৬ হাজার ৩০ মেট্রিক টন পণ্য রপ্তানির বিপরীতে আয় হয়েছিল ৩৪০৬ কোটি ৯৫ লাখ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে ১৫১৪ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৪ টাকা, যা সামগ্রিক লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ২,৪৫৬ কোটি ৯৫ লাখ টাকার ঘাটতি নির্দেশ করছে।

​ব্যবসায়ীরা এই পরিস্থিতির জন্য জ্বালানি সংকট, গ্যাস ও বিদ্যুতের উচ্চমূল্য, উচ্চ মূল্যস্ফীতি এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাওয়াকে প্রধানত দায়ী করছেন। তাদের অভিযোগ, বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পের উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে গেছে। পাশাপাশি ব্যাংকিং খাতে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট কমিয়ে দেওয়ায় এবং রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা পেতে নয় মাস থেকে এক বছর পর্যন্ত দীর্ঘসূত্রতার কারণে ব্যবসায়ীরা পুঁজি সংকটে ভুগছেন। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বন্দরের অপর্যাপ্ত অবকাঠামো রপ্তানি বাণিজ্যকে আরও সংকুচিত করে ফেলেছে।

​বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টদের ভাষ্যমতে, ভোমরা বন্দর দিয়ে মূলত স্বল্প পরিসরে ওয়েস্ট কটন ও মশারি রপ্তানি হলেও, দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টস শিল্পের কোনো পণ্য এখানে দেখা যায় না। অথচ দেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক খাত থেকে। বর্তমানে এই খাতের প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় পুরো রপ্তানি বাণিজ্য এক গভীর সংকটের মুখে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এলসি খোলা, মাল খালাসসহ বন্দরের বিভিন্ন স্তরে অস্পষ্ট ব্যয় এবং প্রশাসনিক জটিলতা নিরসন না হলে এই বিপর্যয় কাটিয়ে ওঠা কঠিন হবে। এখনই প্রয়োজনীয় সংস্কার ও নীতিসহায়তা না পাওয়া গেলে সামনে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ আরও সংকীর্ণ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১১

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১২

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৩

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৪

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৫

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৬

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৭

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

২০