সর্বশেষ
||আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা||শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম||হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ||জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো||কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি||বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু||সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান||কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!||দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু||স্ত্রীকে রেখে স্বামী পলাতক: মান্দায় নগদ টাকা ও বিপুল ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর জমকালো উদ্বোধন

Share this news with

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়। উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিসের সেবা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। ভূমি মালিকরা যাতে সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করতে হবে। হয়রানিমুক্ত ভূমি সেবাই বর্তমান সরকারের মূল অঙ্গীকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ। মেলার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, “ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন এবং এ বিষয়ে আইনগত প্রতিকার সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করাই এই মেলার মূল লক্ষ্য। এর মাধ্যমে ভূমির মালিকরা আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সরাসরি জানতে পারবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আনোয়ার হোসেন এবং জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক মাহফুজুর রহমান কিরনসহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সুধীসমাজ এবং সেবা নিতে আসা বিপুলসংখ্যক উপকারভোগী জমির মালিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই ভূমি সেবা মেলাটি আজ ১৯ মে থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো সেবার তথ্য, পরামর্শ ও তাৎক্ষণিক সমাধান পাওয়া যাবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ

জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু

সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান

কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!

দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

স্ত্রীকে রেখে স্বামী পলাতক: মান্দায় নগদ টাকা ও বিপুল ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

১০

নওগাঁর ধামইরহাটে মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, ৭ জন গ্রেফতার

১১

রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান

১২

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

১৩

নিখোঁজের একদিন পর খালে মিলল শিশু ওয়াহিদুলের মরদেহ, এলাকায় শোকের ছায়া

১৪

জাবিতে জুলাই হামলা: বাধ্যতামূলক অবসরসহ শাস্তি ১১ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের

১৫

রাজধানীতে চলাচলের রাস্তা হকারমুক্ত করতে ডিএমপির উচ্ছেদ অভিযান

১৬

মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক পদশূন্য, বেহাল চিকিৎসা সেবা

১৭

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার জট খুলল: মূল হত্যাকারী রিমন গ্রেফতার, আলামত উদ্ধার

১৮

চন্দনাইশ থানা বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রামের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম

১৯

আদিতমারীতে অটোর ধাক্কায় শিশুর মৃত্যু

২০