এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২২ সেপ্টেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

Share this news with

বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় হেল্পডেস্ক পরিচালনা করছে কলেজ শাখা ছাত্রদল। জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো পরিচালিত এ কার্যক্রমে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়। ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হেল্পডেস্ক কার্যক্রমে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেন।

হেল্পডেস্কে সেবা নিতে আসা অভিভাবকরা জানান, কলেজে ভর্তি কার্যক্রমের বিভিন্ন ধাপ সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা থাকে না। এ সময় ক্যাম্পাসে সহযোগিতার জন্য হেল্পডেস্ক থাকায় প্রয়োজনীয় তথ্য পাওয়া এবং ভর্তি-সংক্রান্ত কাজ সম্পন্ন করা সহজ হচ্ছে।

নতুন শিক্ষার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কলেজে ভর্তির শুরুতেই প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পাওয়ায় তাদের ভোগান্তি কমছে। সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানো এবং ভর্তি-সংক্রান্ত জটিলতা নিরসনে সহযোগিতা করাই এ হেল্পডেস্কের মূল উদ্দেশ্য। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যাত্রীবাহী বাসে সন্তান জন্ম, মা-শিশুর আজীবন ভ্রমণ ফ্রি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বসুন্ধরায় রুমমেটের হাতে চালক গুরুতর জখম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে জাতীয় বিপ্লবী সংসদের সংবাদ সম্মেলন

রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির শুভেচ্ছা

পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে সাংবাদিকদের বিক্ষোভ

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুকুরে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মিড ডে মিলের খাবার দুধ খেয়ে অসুস্থ ৩৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

ধুনটে ককটেল বিস্ফোরণ মামলায় আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

১০

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সাইবার সুরক্ষা আইন ২০২৬ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের সেমিনার

১২

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

১৩

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জাবিতে যাত্রা শুরু করল ব্যান্ড সংগীতের নতুন প্ল্যাটফর্ম ‘জেইউ ব্যান্ড সোসাইটি’

১৫

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

১৬

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৭

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

১৮

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

১৯

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

২০