আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাহরাইন ও আমিরাতের উপকূল দখলে নিতে প্রস্তুত ইরান

—ইরানের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি।

Share this news with

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যদি কোন রকম ‘ভুল করে’ তাহলে তেহরান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলগুলো দখল করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি।

ইরানের জাতীয় টেলিভিশন ‘আইআরআইবি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন মোর্তেজা সিমিয়ারি।

সাক্ষাৎকারে মোর্তেজা সিমিয়ারি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যদি কোনো ‘ভুল’ করে, তবে ইরানের সামরিক বাহিনী ‘ত্বরিত ব্যবস্থা নেবে এবং পুরো অঞ্চলের মানচিত্রই বদলে দেবে।’

তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূল দখল করতে এবং ‘আঞ্চলিক ভূ-প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তন’ করতে সম্পূর্ণ প্রস্তুত।

এ সমউ সতর্ক করে দিয়ে সিমিয়ারি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূলে প্রবেশ করা (ইরানের) আলোচ্যসূচিতে রয়েছে।’

ইরানি বিশ্লেষকের এই মন্তব্য এমন সময় এলো, যখন সংযুক্ত আরব আমিরাত তেহরানের হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সম্প্রতি আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, আরব উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের নগ্ন আগ্রাসন গভীর ভূ-রাজনৈতিক প্রভাব ফেলছে এবং এর ফলে তারা ওয়াশিংটনের সঙ্গে তাদের ‘নিরাপত্তা অংশীদারত্ব’ আরও জোরালো করছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথভাবে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। ওই দিন থেকেই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও।

সূত্র : মিডল ইস্ট আই

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০