মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৩ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার আমতলীর প্রান কেন্দ্রে হতে যাচ্ছে মিনি স্টেডিয়াম

Share this news with

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় বরগুনার আমতলী উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্রে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে এবং তারই ধারাবাহিকতায় নির্ধারণ করা হয়েছে ৩ একর জমি।

বরগুনার আমতলী পৌর শহরের ১নং ওয়ার্ডের দক্ষিণ পাশে প্রস্তাবিত যায়গায় স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে টানা তিন দিন ধরে সীমানা চিহ্নিত করে প্রায় ৩ একর জমি নির্ধারণ করা হয়েছে।
গতকাল ২রা জুলাই ২০২৬ উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মুহাম্মদ আশরাফুল ইসলাম সরজমিনে উপস্থিত থেকে মিনি স্টেডিয়াম এর জন্য
উপজেলা আমতলী, জে.এল নং-৩০, মৌজা: চাওড়া
এস.এ খতিয়ান নং-০১
এস.এ দাগ নং-১১৬, ১১৭ ও ৬০১
জমির পরিমাণ: ৩.০০ একর
নির্ধারিত জমির সীমানা চিহ্নিত করে লাল পতাকা (নিশান) টানানো হয়েছে এবং উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী মহোদয়ের নির্দেশনায় সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার এর কাছে ৩ একর জায়গা বুঝিয়ে দেয়ার কার্যক্রম সম্পন্ন করা হয়।

গতকাল জমির পরিমান অনুযায়ী সীমানা চিহ্নিত করে লাল পতাকা (নিশান) টানানো শেষে আজ ৩রা জুলাই ২০২৬ আমতলী উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার এর উপস্থিতিতে মিনি স্টেডিয়ামের নির্ধারণী স্থানে সাইনবোর্ড টানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন আমতলী পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ কবির উদ্দিন ফকির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের আমতলী উপজেলা কমিটির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মোঃ কাওসার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য খান মোঃ জামাল সহ স্হানীয় ব্যাক্তিবর্গ।

কবে নাগাদ মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে এ প্রশ্নে উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর বলেন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শিগগিরই স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হবে। তিনি আরও বলেন
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।স্টেডিয়ামটি বাস্তবায়িত হলে আমতলীর ক্রীড়াঙ্গনে নতুন গতির সঞ্চার এবং তরুণ প্রজন্মের খেলাধুলার পাশাপাশি ত্বরান্বিত হবে তাদের প্রতিভা বিকাশ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

২

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

৩

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৪

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৫

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৬

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৭

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৮

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৯

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১০

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

২০