সর্বশেষ
||বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি||বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ||প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের||দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ||মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন||জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি||ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড||প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন||পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া||পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
১৭ মে ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে সফলতার মুখ দেখেনি শিক্ষকদের পদোন্নতির আন্দোলন!

Share this news with

ক্লাস-পরীক্ষা বন্ধ করে পদোন্নতির দাবিতে আন্দোলনকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকদের আন্দোলন সফলতার মুখ দেখেনি। শূন্য হাতেই শিক্ষকদের ঘরে ফিরতে হয়েছে। কিন্তু এই আন্দোলনে হাজারো শিক্ষার্থীর স্বপ্নের ভঙ্গ হয়েছে।

শনিবার (১৬ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন উপাচার্যের সাথে শিক্ষকদের আলোচনাসভা শেষে শিক্ষকরা আন্দোলন শেষ করে ক্লাস-পরীক্ষায় ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আন্দোলনকারী একাধিক শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সাথে পদোন্নতি জটিলতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আলাপ আলোচনার মাধ্যমে একটি সমাধানের আশ্বাস দিয়েছেন। এতে আশ্বস্ত হয়ে আপাতত তারা আন্দোলন শেষ করে ক্লাস-পরীক্ষায় ফেরার ঘোষণা দিয়েছেন। যদিও বিশ্ববিদ্যালয় আজ রবিবার (১৭ মে) থেকে ঈদুল আজহার ছুটিতে যাচ্ছে।

শিক্ষকরা অধ্যাপক পদে পদোন্নতির যে দাবিতে আন্দোলনে নেমেছিলেন গত ২১ ই এপ্রিল, তার সমাধান না নিয়েই ঘরে ফিরতে হয়েছে শিক্ষকদের। নতুন উপাচার্য শিক্ষকদের পদোন্নতির বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন। শিক্ষকরা সমাধানের এই আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আন্দোলনকারী একাধিক শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে পদোন্নতি প্রত্যাশী এক শিক্ষক বলেন, আগের উপাচার্যের মতো এই উপাচার্যও যদি বিষয়টও নিয়ে ঢিলেমি করে তাহলে আমাদেরকে বিষয়টি নিয়ে পুনরায় ভাবতে হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল থেকে শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীদের বাতিল হয়েছে ৪৬টি ফাইনাল পরীক্ষা। সাথে বাতিল হয়েছে মিডটার্ম, ভাইভাসহ একাধিক একাডেমিক কার্যক্রম। যাতে প্রত্যেকটি শিক্ষার্থী সেশনজটের করালগ্রাসে পড়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ১৫ জন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে, এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরাই। তাদের ক্লাস-পরীক্ষা বাতিল বন্ধ করে পদোন্নতির দাবি নিয়ে আন্দোলন করেছেন শিক্ষকরা। কিন্তু তাদের আন্দোলন সফলতার মুখ দেখেনি বরং খালি হাতে তাদেরকে আন্দোলন শেষ করতে হয়ছে। তাহলে এই আন্দোলনের যৌক্তিকতা কোথায়? শিক্ষার্থীদের ভোগান্তি দিয়ে সেশনজট বাড়িয়ে আন্দোলন কেন করলেন তারা।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ক্লাস-পরীক্ষা বন্ধ করে শিক্ষকরা যে আন্দোলন করলেন তাদের দাবি তো পূরন করতে পারলেন না। মাঝখান দিয়ে আমাদের সেশনজটের আগুনে পুঁড়ছে আমাদের জীবন।’

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির বলেন, নবনিযুক্ত উপাচার্যের সাথে আজকে আমাদের আলোচনাসভা হয়েছে। আলোচনায় তিনি সকল শিক্ষকদের জন্য পদোন্নতির বিষয়ে যোক্তিক একটা সমাধানের কথা বলেছেন।

বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদেকুর রহমান বলেন, উপাচার্যের সাথে পদোন্নতি জটিলতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন দ্রুত একটা সমাধান দিবেন। আমরাও আশাকরছি দ্রুত সমাধান করবেন বিষয়টি। আগের প্রশাসনের মতো বিষয়টি নিয়ে দীর্ঘসূত্রিতা করলে শিক্ষকদের মনোবল ভেঙে যাবে বলে মনে করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, শিক্ষকদের সাথে আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট ও সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। পদোন্নতির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা একসাথে যৌক্তিক একটা সমাধানের পথ বের করবো বলে জানিয়েছি। আশাকরছি বিষয়টি সমাধান হয়ে যাবে। ইউজিসির সাথেও বিষয়টি নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং যেকোনো একটি উপায়ে সমাধান বের করতে হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান হলেন এটিএম আবদুল বারী ড্যানি

বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন বান্দরবানের হাজারো মানুষ

প্লাস্টিক-সিরিঞ্জে ঢেকেছে কৃষিজমি, দুর্ভোগে কৃষক-স্থানীয়দের

দৌলতপুর সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

জাবিতে সাবেক শিবির কর্মী ‘কামরুলের’ স্মরণে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন মামলায় শ্যামলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিটি ওয়ার্ডে বয়স্কমুরব্বি ও তরুণ যুবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান হবে-সিটি প্রশাসক স্বাধীন

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ দুষণের কারণ : ওয়াদুদ ভুঁইয়া

পল্লবী মধ্য থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১০

মিরপুরে জামায়াতের সমাবেশ, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

১১

২৭ জুলাই থেকে পাঁচ জেলায় পুনরায় শুরু হচ্ছে আলিম পরীক্ষা

১২

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিএমও দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন, ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

১৩

নোয়াখালী জেলা শাখার জাতীয় ছাত্রশক্তি, নবগঠিত কমিটির শুভেচ্ছা ‎

১৪

বিএসটিআই’র অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, রাজশাহীতে ‘শামিম সুইটস’কে ১৫ হাজার টাকা জরিমানা

১৫

এমপি গাজী নজরুলকে ঘিরে ফের ভাইরাল ভিডিও, তরুণীকে নিয়ে হোটেলে প্রবেশের দৃশ্য আলোচনায়

১৬

নারী শিক্ষানবিশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ: বিচারকের অপসারণ দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ, বিচারিক ক্ষমতা স্থগিত

১৭

নৌবাহিনীর নেতৃত্বে খোন্দকার মিজবাহ উল আজীম, ভাইস অ্যাডমিরাল র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

ভারতের সিজেপি আন্দোলনে সমর্থন জানালেন সালমান খান, শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান

১৯

ভোলার বোরহানউদ্দিনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

২০