আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যাল (ববি) প্রতিনিধি 
২২ জুন ২০২৬, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ববিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ আয়োজিত “Research and Career Development in Biochemistry and Biotechnology” শীর্ষক এক সেমিনার গত ২০ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (icddr,b)-এর Emerging Infections & Infectious Diseases Division-এর বিজ্ঞানী ড. মোহাম্মদ খাজা মফিজ উদ্দিন। তিনি বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিষয়ে গবেষণার বর্তমান ধারা, সংক্রামক রোগবিষয়ক গবেষণার সম্ভাবনা এবং শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া একই প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ড. মোহাম্মদ এনায়েত হোসাইন গবেষণা ক্ষেত্রে দক্ষতা অর্জন, বৈজ্ঞানিক প্রকাশনা এবং পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। অপর বক্তা একমি ল্যাবরেটরিজের স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের (হিউম্যান) সিনিয়র ম্যানেজার মো. রাজিব আল মাসুদ ভূঁইয়া, শিল্পখাতে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বক্তারা গবেষণামুখী শিক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি গবেষণা দক্ষতা, যোগাযোগ ক্ষমতা এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার পরামর্শ দেন।

সেমিনারটি অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে নতুন আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০