সর্বশেষ
||কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকার পর কোস্টগার্ডের সহায়তায় বরগুনার ১৭ জেলে উদ্ধার

Share this news with

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার এফবি জাহান নামে একটি ট্রলারের প্রোপেলার (পাখা) ভেঙে বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার তিন দিন পর সাগরে ভাসতে থাকা ওই ট্রলারের ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৪ জুলাই ২০২৬) রাত ১০টার দিকে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার হওয়া ওই ১৭ জেলে পাথারঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।

কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশন সূত্র জানায়, এমভি জাহান নামের মাছ ধরার ট্রলারটির ইঞ্জিনের সাথে সংযুক্ত প্রপেলার (পাখাটি) বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ড ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চালায়। ১৭ জন জেলেসহ ট্রলারটি তীরের কাছাকাছি আলোরকোল এলাকায় ভাসছিল। পরে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশনে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ১৭ জেলেই সুস্থ ও স্বাভাবিক আছেন। পাথরঘাটা থেকে ট্রলার গিয়ে তাঁদের নিয়ে আসবে।

এ বিষয়ে বরগুনার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন,
পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের দুবলার চর সংলগ্ন এলাকা এমভি জাহান মাছ ধরতে যায়।যাত্রা শুরুর দুই দিনের মাথায় ট্রলারটির প্রোপেলার (পাখা) বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসতে থাকে। বিষয়টি কোস্টগার্ড পশ্চিম জোনকে জানানো হয়। পরে গতকাল (শনিবার) ট্রলারে থাকা ১৭ জেলেদের উদ্ধার করেন তারা। এ ঘটনায় উদ্ধার হওয়া জেলে সুস্থ আছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

১০

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১১

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১২

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১৩

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৪

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৫

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৬

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৭

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৮

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৯

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

২০