এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

Share this news with

বগুড়ায় ভোটে নির্বাচিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষায় আলোচনা করেন সংশ্লিষ্টরা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। বগুড়া প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদী। আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি আমিনুর রহমান মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন।

উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গণেশ দাস, আতিকুর রহমান সোহাগ, বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, প্রেসক্লাব সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক ও বিটিআরইউ নির্বাচিত সহসভাপতি এসএম আবু সাঈদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শফিকুল ইসলাম শফিক, বিটিআরইউ নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সেলিম, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল, সদস্য ববিন রহমান, আব্দুর রহিম মন্ডল, শাহনেওয়াজ শাওন ও হুমায়রা আকতার জাহান।

বক্তারা বলেন, টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা, সামাজিক মর্যাদা নিশ্চিত করাসহ মানোন্নয়নে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখছে। ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ, পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সমস্যা, সম্ভাবনাসহ পেশাগত উন্নয়নের বিষয়গুলো নিয়ে নিয়মিত আলোচনা হয়।

উল্লেখ্য, টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে গত ৭ মার্চ নতুন ইউনিটি (আহ্বায়ক কমিটি) গঠন করে। ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুর রহমান মোহন আখন্দ আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে। গত শুক্রবার বগুড়া প্রেসক্লাবে উৎসবমুখর নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। সংগঠনের ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রধান নির্বাচন কমিশনার মতিউল ইসলাম সাদী ফলাফল ঘোষণা করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাংলোক ঝর্ণায় অসুস্থ পর্যটককে উদ্ধার করল বিজিবি

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

১০

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১১

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১২

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৪

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৫

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৬

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৮

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

১৯

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

২০