এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

Share this news with

বগুড়া সদর থানার মাদক মামলায় দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পৃথক অভিযানে ধুনট উপজেলার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার শহরের বাদুরতলা মধ্যপাড়া ও খান্দার পাসপোর্ট অফিস এলাকা থেকে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়। এরআগে, সোমবার রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট রোডের পূর্ব নামাপাড়া থেকে গ্রেপ্তার হয় ধর্ষণ মামলার আসামি। এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার মালগ্রাম চাপড়পাড়া মহল্লার বাবলু প্রামানিকের ছেলে পারভেজ (৩১)। তার বিরুদ্ধে ২০২২ সালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। আসামির ১ বছর সশ্রম কারাদন্ড রায় দেয় আদালত। একইসঙ্গে ১ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৭ দিনের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। এছাড়া সাজাপ্রাপ্ত আসামি বেদেনা খাতুন এলিজা (৭২) শহরের বাদুরতলা মহল্লার বাসিন্দা। তার বিরুদ্ধে ২০১৫ সালে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। ইতোমধ্যে মামলার রায় ঘোষণা করেছে আদালত। নারী মাদক কারবারির বিরুদ্ধে ১ বছর দুই মাস সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ রয়েছে। অনাদায়ে আরও ২০ দিনের কারাদন্ডের দায় দেওয়া হয়েছে।

পৃথক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, গত ২২ আগস্ট ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের একটি স্কুল এলাকার পরিত্যক্ত ঘরে ধর্ষণের ঘটনা ঘটে। আপত্তিকর অবস্থায় উদ্ধার হয় বাক ও বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৪)। জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় ধর্ষক। ভুক্তভোগী ইশারার মাধ্যমে ধর্ষণ ঘটনা প্রকাশ করে। পরে ২৫ আগস্ট ধুনট থানায় মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম মধু (৫৫) উপজেলার উলুরচাপড়া গ্রামের আলতাফ আলীর ছেলে। মামলার পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে ঢাকায় আত্মগোপন করে প্রধান আসামি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১০

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১১

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১২

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৩

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৪

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৫

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৬

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৭

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১৮

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৯

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

২০