বগুড়া জেলা প্রতিনিধি
১২ মে ২০২৬, ৭:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় সয়াবিন তেলের সরবরাহ সংকট, অস্বস্তি বাড়ছে মুরগি ও ডিমের দামেও

Share this news with

বগুড়ার বাজারেও সয়াবিন তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছে। শহরের একাধিক বিক্রেতার সঙ্গে আলাপকালে এই সংকটের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তেলের এই অস্থিরতার পাশাপাশি বাজারে মুরগি ও ডিমের সরবরাহ পর্যাপ্ত থাকলেও সাধারণ ক্রেতাদের তা কিনতে হচ্ছে চড়া দামে, যা জনমনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।

বগুড়ার ফতেহ আলী বাজারসহ শহরের বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল এখন প্রায় অমিল। হাতেগোনা কিছু দোকানে তেল পাওয়া গেলেও ক্রেতাদের গুণতে হচ্ছে বোতলের গায়ের মূল্যের চেয়েও অতিরিক্ত টাকা। বিক্রেতাদের অভিযোগ, কোম্পানিগুলো এবং তাদের নিয়োগকৃত প্রতিনিধি চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

ডিলারদের কাছে গিয়ে বোতলের গায়ে লেখা দামে তেল কিনতে হচ্ছে। পাশাপাশি সাথে অন্য পণ্য কিনতে তারা বাধ্য করছেন, না হলে তেল দিচ্ছেন না। আবার যে চাহিদা দেওয়া হচ্ছে সেই অনুপাতে তেল দিচ্ছেন না। গত কয়েক সপ্তাহ ধরেই এমন সংকট বলে অভিযোগ করছেন তারা।

বগুড়ার ফতেহ আলী বাজারে প্রতি এক লিটার বোতলজাত তেল ২০০ থেকে ২১০ টাকা এবং পাঁচ লিটার তেল ৯৬০ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। এসব বোতলের গায়ে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম কম লেখা লক্ষ্য করা গেছে। এছাড়াও বেশিরভাগ দোকানে মিলছে না দুই ও তিন লিটার বোতলজাত তেল। শহরের বাজারগুলোতে প্রতি লিটার খোলা তেল ১৮০ এবং এক কেজি তেল ২০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

এদিকে বগুড়ার বাজারগুলো প্রতি কেজি আলু ১৬ থেকে ২০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০, পটল ৫০ থেকে ৭০, পেঁয়াজ ৩৫ থেকে ৪০, ঝিংগা ৫০ থেকে ৬০, করলা ৪০ থেকে ৫০, কাকরোল ১০০, কাঁচামরিচ ৫০, শশা ৮০, কচুরলতি ৮০, ঢেঁড়স ৪০, টমাটো ৫০, সজনা ২০০, আদা ১২০ থেকে ১৫০, রসুন ১০০ থেকে ২০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। এছাড়াও আটা প্রতি এক কেজির প্যাকেট ৫০ টাকা, ময়দা ৬৫ থেকে ৭০, চিনি ১০০, মসুরের ডাল ১০০ থেকে ১২০, মুগ ১৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

২

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

৩

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

৪

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

৬

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

৭

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

৮

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা

৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা

১০

ধুনট পাবলিক লাইব্রেরিতে বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই উপহার

১১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে প্রার্থীদের মানববন্ধন

১২

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

১৩

বগুড়ায় মাদক ও বার্মিজ চাকু উদ্ধার, এসআরবি অভিযানে গ্রেপ্তার ১০

১৪

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

১৫

অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

১৬

বেরোবিতে ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ উদ্বোধন

১৭

নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষায় নতুন সম্ভাবনা

১৮

ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৯

নন্দীগ্রামে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল

২০