সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ
ফারহান লাবিব, - বগুড়া জেলা প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় র‍‍্যাব অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮, মাদক জব্দ

Share this news with

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ডাকাতি, যৌতুক-হত্যা, অপহরণ মামলা ও মাদকবিরোধী অভিযানে ৮জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মহাসড়কে চেকপোস্ট বসিয়ে উদ্ধার হয় মাদকদ্রব্য ৭০ বোতল ফেয়ারডিল এবং ৮০ বোতল এস্কাফ।

গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। গত পাঁচ দিনের ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার ৮জনকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাতে বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। গ্রেপ্তার বাবলা ফকির (৩৭) বাদুরতলা কুলিপট্টি মহল্লার মৃত রহিম উদ্দিনের ছেলে। নন্দীগ্রাম থানায় গত ১৮ মে দায়ের করা ডাকাতি মামলার তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উপজেলার বীরপলী এলাকার ইউপি সদস্য রশিদুল আলমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মামলার তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

এরআগে, মঙ্গলবার মহাসড়কে পৃথক মাদকবিরোধী চেকপোস্ট বসিয়ে তিনজন নারী কারবারিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বগুড়া সদর ও শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সদর উপজেলার পশ্চিম গোড়ারপাড়া এলাকার চেকপোস্টে নওগাঁ-বগুড়া সড়কপথে আসা মাদকের চালান জব্দ করে। গ্রেপ্তারকৃতরা- সদর উপজেলার গোকুল পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর স্ত্রী লাইলী বেগম (৫০) ও শাজাহানপুর উপজেলার পান্ডারপাড়া মহল্লার মকবুল হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৫০)। তাদের হেফাজতে পাওয়া গেছে ৭০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিল। রংপুর-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার সাজাপুরে ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে উদ্ধার হয় ৮০ বোতল মাদকদ্রব্য এস্কাফ। গ্রেপ্তার আনজুরা খাতুন (৩৮) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী কাশুয়া বালিয়া বস্তি এলাকার শান্ত হোসেনের স্ত্রী।

রোববার নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট এলাকা থেকে মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়। জুয়েল রানা (৩৫) বগুড়ার গাবতলী উপজেলার হামিদপুর দোয়ারপাড়া উত্তরপাড়ার জামান সরকারের ছেলে। নারায়ণগঞ্জে আরও দুটি পৃথক অভিযানে বগুড়া সদর থানার অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে র‌্যাব। আসামি সোহানুর রহমান (২৫) গাবতলী উপজেলার শাহাপুর মহল্লার মৃত মাহাবুব আলমের ছেলে।

সোমবার গাজীপুরের কাশিমপুর লতিফপুর এলাকার থেকে গ্রেপ্তার হয় সোনাতলা থানার অপহরণ মামলার পলাতক আসামি। অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার ইমরান হোসেন (১৮) সোনাতলা উপজেলার হাঁসরাজ মহল্লার জহুরুল ইসলামের ছেলে।

এছাড়া, ধুনট উপজেলায় যৌতুকের জন্য হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মামলার পর গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার রাজু মন্ডল (৩০) উপজেলার উত্তর চুনিয়াপাড়া মহল্লার আলমগীর হোসেনের ছেলে। তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১০

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১১

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১২

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৩

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৪

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৫

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৬

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৭

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৮

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৯

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০