রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
১২ মে ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকেয়া বেতনের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তর-এর প্রধান ফটকের সামনে বকেয়া বেতন-ভাতার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ অস্থায়ী পরিবার কল্যাণ কর্মী অ্যাসোসিয়েশন-এর নেতাকর্মীরা।

মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা ১০ মিনিট থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা অংশ নেন। আন্দোলনকারীদের দাবি, জুলাই ২০২৪ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত দীর্ঘ ২২ মাসের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ নাহিদ হাসান ও মোঃ আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে কার্যকর সমাধান না আসায় সমস্যা দীর্ঘায়িত হচ্ছে।

এদিকে আগামী ১৩ মে দুপুর ১২টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ)-এর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বকেয়া বেতন-ভাতা, যানবাহনের জ্বালানি, বিদ্যুৎ, পানি, অফিস ভাড়াসহ বিভিন্ন বিল পরিশোধ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আলোচনা সভা শেষ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৩

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৫

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৬

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৭

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৮

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৯

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১০

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

২০