আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্লাস্টিকের ছাউনিতে চার সন্তান নিয়ে বেঁচে থাকার লড়াই পারভীনের

Share this news with

কবি জসীম উদ্দীনের ‘আসমানি’ যেন আজও হারিয়ে যায়নি। সময় বদলেছে, বদলেছে সমাজের চিত্র; কিন্তু দারিদ্র্য আর অসহায়ত্বের নির্মম বাস্তবতা এখনও বেঁচে আছে নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের পারভীন আক্তারের জীবনে।

নিজস্ব কোনো বসতভিটা নেই পারভীনের। অন্যের জায়গায় রাস্তার ধারে প্লাস্টিকের ছোট্ট একটি ছাউনিই তার পরিবারের একমাত্র আশ্রয়স্থল। সেই ছাউনিতেই স্বামী সাইফুল ইসলাম ও চার সন্তানকে নিয়ে দিন কাটছে তার। একই জায়গায় রাখা হয় হাঁস, মুরগি, গরু ও ছাগল। মানুষের বসবাসের অনুপযোগী পরিবেশেই চলছে তাদের জীবনসংগ্রাম।

স্থানীয়রা জানান, পারভীন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর মধ্যে তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা কিংবা নিয়মিত ডাক্তার দেখানোর সামর্থ্য নেই পরিবারের। ফলে দিন দিন অবনতির দিকে যাচ্ছে তার শারীরিক অবস্থা।

পরিবারের একমাত্র উপার্জনকারী সাইফুল ইসলাম পেশায় একজন রিকশাচালক। প্রতিদিন রিকশা চালিয়ে যে সামান্য আয় করেন, তার বড় একটি অংশ ব্যয় হয়ে যায় স্ত্রীর ওষুধ ও চিকিৎসার পেছনে। অবশিষ্ট অর্থ দিয়ে ছয় সদস্যের পরিবারের খাবার জোগানোও হয়ে ওঠে কঠিন।

এলাকাবাসীর ভাষ্য, অনেক সময় পরিবারের সদস্যদের না খেয়েই দিন কাটাতে হয়। বিশেষ করে চার সন্তানের কষ্ট দেখে ব্যথিত হন প্রতিবেশীরা। অভাব-অনটনের কারণে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠাও বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিবেশীরা আরও জানান, ঝড় কিংবা ভারী বৃষ্টি শুরু হলে সবচেয়ে বেশি আতঙ্কে থাকে পরিবারটি। কারণ প্লাস্টিকের তৈরি ছাউনিটি তখন আর নিরাপদ থাকে না। কোনো উপায় না পেয়ে পরিবারের সদস্যরা খাটের নিচে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, সামান্য সহায়তা পেলেই বদলে যেতে পারে এই পরিবারের জীবন। একটি নিরাপদ ঘর, পর্যাপ্ত চিকিৎসা এবং শিশুদের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করা গেলে পারভীন ও তার পরিবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারবে।

এলাকাবাসী সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জরুরি ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

একজন প্রতিবেশী বলেন, “আমরা প্রতিদিন তাদের কষ্ট দেখি। ঝড়-বৃষ্টিতে ওদের অবস্থা আরও করুণ হয়ে যায়। সমাজের সামর্থ্যবান মানুষ যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো পরিবারটি বেঁচে থাকার নতুন আশা খুঁজে পাবে।”

দারিদ্র্য, রোগব্যাধি আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলা পারভীন আক্তারের পরিবার এখন মানবিক সহায়তার অপেক্ষায়। সমাজের সামান্য সহযোগিতাই হতে পারে তাদের জন্য নতুন জীবনের আলো।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

২

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৩

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৪

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৫

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৬

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৭

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

৮

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

৯

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১০

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১২

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৩

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৪

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৫

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৬

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৭

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১৮

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১৯

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০