
জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ইমরান হোসেন (৪৫)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান ইমরান হোসেন। পরে তার সহকর্মী রবিউল ইসলাম তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
ইমরান হোসেন গণপূর্ত অধিদপ্তরের বেসরকারি কর্মচারী হিসেবে কর্মরত। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেজোড়া গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন