সর্বশেষ
||বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু||হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া||সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!||বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা||প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন||‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ||আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩||জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী||ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু||টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ
পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ২:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর মনিটরিং ও চসিকের তৎপরতায় টানা বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম

Share this news with

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিবিড় মনিটরিং এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সমন্বিত উদ্যোগে টানা দুই দিনের ভারী বৃষ্টিতেও চট্টগ্রাম নগরীতে উল্লেখযোগ্য কোনো জলাবদ্ধতা সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (৬ জুলাই) সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনের বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করছেন। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন সেবা সংস্থাকে নিয়ে একটি সমন্বিত কমিটিও গঠন করা হয়েছে।

মেয়র বলেন, “জলজটমুক্ত চট্টগ্রাম গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। বর্ষা মৌসুমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় চসিকের সব বিভাগ প্রস্তুত রয়েছে। কোথাও পানি জমার খবর পাওয়া মাত্রই সংশ্লিষ্ট টিম দ্রুত ব্যবস্থা নিচ্ছে।”

সোমবার সকাল থেকে মেয়র নগরীর বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালার পানিপ্রবাহ এবং জলাবদ্ধতাপ্রবণ স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠপর্যায়ের কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

একই সঙ্গে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনকে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন মেয়র।

চসিক সূত্র জানায়, টানা দুই দিনের ভারী বর্ষণেও নগরীতে বড় ধরনের জলাবদ্ধতা না হওয়ার পেছনে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের ধারাবাহিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্ষা শুরুর আগেই খাল, নালা ও ড্রেন পরিষ্কার করা, পানিপ্রবাহে বাধা সৃষ্টি করা আবর্জনা দ্রুত অপসারণ এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারির কারণে পানি দ্রুত নিষ্কাশন সম্ভব হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সহযোগিতাও জরুরি উল্লেখ করে মেয়র নগরবাসীর প্রতি নালা-নর্দমা, খাল ও ড্রেনে ময়লা-আবর্জনা এবং প্লাস্টিকজাত বর্জ্য না ফেলার আহ্বান জানান। তিনি বলেন, পানি প্রবাহ সচল রাখতে এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সবার দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

চসিক জানিয়েছে, বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, আবর্জনা অপসারণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম প্রস্তুত রাখা হবে।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু

হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া

সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!

বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী

ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

১০

রক্ষণাত্মক পরিকল্পনা, খেলোয়াড় বদল এবং লাল কার্ডের প্রভাবে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার!

১১

বিশ্বকাপ মাতানো তারকারা: সেরা খেলোয়াড় রদ্রি, গোল্ডেন বুট এমবাপ্পের

১২

অতিরিক্ত সময়ে তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৩

বাঁচতে চায় ১০ বছরের সামিয়া

১৪

দৌলতপুরে জ্বালানি তেলের গুজবে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকট নেই বলছে প্রশাসন

১৫

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা

১৬

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু: আদালতে নেওয়ার আগেই বাথরুমে গলায় ফাঁস

১৭

ঋণমুক্ত ৫,৮৯২ কৃষক, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

১৮

নদীপথে স্বাস্থ্যসেবা, দৌলতপুরে নোঙর করল বিশেষায়িত ভাসমান হাসপাতাল

১৯

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

২০