মোঃ আসাদুজ্জামান পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
৬ জুলাই ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে সমৃদ্ধির অঙ্গীকারে পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস

Share this news with

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযথ মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

​সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পল্লীর উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আসাদুজ্জামান মানু চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, জামায়াতের সাবেক আমির বাবলুর রশীদ এবং পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল।

​অনুষ্ঠানে গ্রামীণ জনপদে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা এবং সফল উপকারভোগীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। সুফলভোগীদের মধ্যে আনিসুর রহমান ও হরিলাল রায় তাদের প্রতিক্রিয়ায় জানান, এমন সহায়তা তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

৩

রাজনৈতিক পটপরিবর্তনের পরও কুড়িগ্রামে সক্রিয় বালু সিন্ডিকেট, সৌরভ-মুকুলের বিরুদ্ধে নিয়ন্ত্রণের অভিযোগ

৪

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

বগুড়ায় নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো

৬

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

৭

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

৮

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

১০

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১১

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

১৫

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১৬

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১৭

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

২০