সর্বশেষ
||দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার||ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকাশিল্পে উৎসবের আমেজ||চট্টগ্রামে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) এর মিলনমেলা অনুষ্ঠিত||পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১||পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক||স্বাস্থ্য কর্মকর্তার সাথে উপজেলা যুবদল নেতার ভূল বোঝাবুঝির অবসান||দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী||রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু||ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ||কুলাউড়ায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১

ছবি—ঘটনায় জড়িত সন্দেহে আটক সিএনজি অটোরিকশা চালক সাকিব আহমদ (২৩)।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এ পরকীয়াজনিত বিরোধের জেরে রিপন মিয়া (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিএনজি অটোরিকশা চালক সাকিব আহমদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন-এর চকসালন এলাকায় রেললাইনের পাশ থেকে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়ন-এর আলীনগর গ্রামের বাসিন্দা ও হানু মিয়ার ছেলে।

কুলাউড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। পরে মঙ্গলবার রাতে স্থানীয়রা চকসালন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের বাসিন্দা ও জমসেদ আলীর ছেলে সাকিব আহমদ নিহত রিপন মিয়ার সিএনজি অটোরিকশার চালক ছিলেন। সেই সুবাদে রিপনের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। এক পর্যায়ে রিপনের স্ত্রীর সঙ্গে সাকিবের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রিপন ও সাকিবের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে।

স্থানীয়দের দাবি, ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সন্দেহ এড়াতে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকাশিল্পে উৎসবের আমেজ

চট্টগ্রামে স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্যাব) এর মিলনমেলা অনুষ্ঠিত

পরকীয়ার জেরে কুলাউড়ায় যুবককে পিটিয়ে হত্যা, আটক-১

পোশাক শিল্পের সংকট নিরসনে বিজিএমইএ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বৈঠক

স্বাস্থ্য কর্মকর্তার সাথে উপজেলা যুবদল নেতার ভূল বোঝাবুঝির অবসান

দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে টানা ১১দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

কুলাউড়ায় র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে হোটেল ও রেস্টুরেন্টকে সোয়া ২ লাখ টাকা জরিমানা

১০

ভাতিজাকে চড় মারার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

১১

নতুন স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ

১২

তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

১৩

শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা

১৪

গাজা ও ইরানে হামলা, ইসরাইলের সঙ্গে সম্পর্কের ইতি টানলো স্পেন

১৫

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.)–এর শাহাদত দিবস আজ

১৬

২০৯ বল হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয় বাংলাদেশের

১৭

নারীকে অপহরণের চেষ্টা, অভিযুক্তদের তিন জন গ্রেপ্তার

১৮

অর্থনৈতিক বর্তমান পরিস্থিতি ও বৈশ্বিক অস্থিরতা, নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু!

১৯

কুরআন অবমাননাকারী যুবককে গনধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

২০