সর্বশেষ
||নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১||ববিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার||শিশুসাহিত্যিক রোকনুজ্জামানের স্মরণে জাবিতে সেমিনার||আদিতমারী থানার ওসির আশ্বাসে ফলিমারী গ্রামে স্বস্তি, ঘরে ফিরছেন আতঙ্কিত মানুষ||চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক||লালমনিরহাটে অবৈধ ও ক্ষতিকর প্রসাধনীর বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা||বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: আধ্যাত্মিক জাগরণ ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর||তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ||ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ, বাঁশখালী হাসপাতালে বিক্ষুব্ধ জনতা||‎মাটিরাঙ্গায় নারিকেলগাছ পড়ে গৃহিণীর মৃত্যু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চারটি আবাসিক হলে তীব্র লোডশেডিংয়ের ভোগান্তি নিরসনে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন এবং ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগের  মাধ্যমে উপাচার্য বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত।

স্মারকলিপিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ তীব্র লোডশেডিং ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল—বিজয়-২৪ হল, শেরে বাংলা হল, সুফিয়া কামাল হল এবং তাপসী রাবেয়া বসরী হলের কয়েক হাজার আবাসিক শিক্ষার্থী বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনায় মারাত্মকভাবে পিছিয়ে পড়ছেন।

বর্তমানে তীব্র গরমের মধ্যে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও সেমিস্টার ফাইনালের এই গুরুত্বপূর্ণ সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। এছাড়া বিদ্যুৎ চলে গেলে হলগুলোতে তীব্র পানি সংকট দেখা দেয় এবং রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হলের চারপাশ ও বিল্ডিংয়ের রুমগুলো অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে, যা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে এ দুটি দাবি বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

ববিতে গবেষণা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার

শিশুসাহিত্যিক রোকনুজ্জামানের স্মরণে জাবিতে সেমিনার

আদিতমারী থানার ওসির আশ্বাসে ফলিমারী গ্রামে স্বস্তি, ঘরে ফিরছেন আতঙ্কিত মানুষ

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: কোতোয়ালিতে ২ স্কুল প্রহরী আটক

লালমনিরহাটে অবৈধ ও ক্ষতিকর প্রসাধনীর বিরুদ্ধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: আধ্যাত্মিক জাগরণ ও দ্বীনি শিক্ষার এক উজ্জ্বল বাতিঘর

তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যুর অভিযোগ, বাঁশখালী হাসপাতালে বিক্ষুব্ধ জনতা

‎মাটিরাঙ্গায় নারিকেলগাছ পড়ে গৃহিণীর মৃত্যু

১০

মেহেদী হত্যার বিচার দাবিতে উত্তাল রামগঞ্জ

১১

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপজাতীয় পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বান্দরবানে মানববন্ধন

১২

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা

১৩

রেজিস্ট্রি ছাড়াই টাকার বিনিময়ে নকল কাবিননামা, কাজীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

১৪

আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

১৫

আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

১৬

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বগুড়ার সান্তাহারে ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৭

‘বর্ণিল জীবন ও সংস্কৃতির মেলবন্ধন’— প্রতিপাদ্যে ফুলছড়ায় “হারমোনি ফেস্টিভ্যাল” এর শেষ দিন

১৮

দোয়ারাবাজারে কবরস্থানের সেই ‘আস্তানা ঘরে’ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্ত্র উদ্ধার

১৯

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও হলগুলোতে জেনারেটর স্থাপনের দাবিতে ববি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি

২০