সর্বশেষ
||টানা বর্ষণে বিপর্যস্ত রাঙ্গামাটি, স্বস্তি ফিরছে ধীরে ধীরে||চট্টগ্রামের বন্যার্তদের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’||বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে সরকারের আশ্বাস, ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী||ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু||বরগুনায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত||বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ||পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক||নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার||নিখোঁজের দুইযুগ পর মিলল পরিচয় :নরসিংদীর রেলস্টেশনে প্রতিবন্ধী হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন||নামের আগে ডাক্তার পদবি, ধরেও ছেড়ে দিল প্রশাসন
ফারহান লাবিব, - বগুড়া জেলা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের দুইযুগ পর মিলল পরিচয় :নরসিংদীর রেলস্টেশনে প্রতিবন্ধী হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

Share this news with

নরসিংদীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধা হত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তের মারধরে নিহত ষাটোর্ধ্ব বৃদ্ধা বগুড়ার গাবতলী উপজেলার বাসিন্দা। স্টেশনে রুবি বেগম ও ববি বেগম নামে পরিচিত হলেও তার আসল নাম ওহেদা বেগম। নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে দুই দশকেরও বেশি সময় পরিবার বিচ্ছিন্ন ছিলেন। তাকে হত্যা করে টাকা লুটের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে বগুড়া মূক-বধির সংঘ।

গতকাল বুধবার শহরের সাতমাথা এলাকায় মানববন্ধন করা হয়। নৃশংসতার বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মূক বধির সংঘের সভাপতি আইনজীবী রায়হান আহম্মেদ। বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ ইমামুল হাসান, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক।

বক্তারা বলেন, হতভাগিনী মা আপনার (প্রধানমন্ত্রী) পৈতৃক ভিটা গাবতলী উপজেলার সন্তান। দীর্ঘ ২৪-২৫ বছর আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওহেদা বেগম। পরিবার, আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দীর্ঘ প্রতিক্ষার পর তার সন্ধান মিললেও পাওয়া গেছে নিথর দেহ। একজন অসহায় মানুষের ওপর নির্মম অত্যাচার এবং নৃশংস হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

জানা গেছে, নরসিংদীতে নিহত বৃদ্ধা গাবতলী উপজেলার ধন-সাতঘরিয়া গ্রামে বসবাস করতেন। তিনি ২০০১ সালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তার বড় ভাইসহ ২০ জন সদস্যের যৌথ পরিবার ছিল। যার মধ্যে ১৮ জনই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। দুইযুগ আগে নিখোঁজ হয়ে পরিবার বিচ্ছিন্ন হন বৃদ্ধা ওহেদা বেগম। এরপর থেকেই রায়পুরা রেলওয়ে স্টেশনে ভবঘুরে জীবনযাপন করেছিলেন। বাক ও শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় স্টেশনে সবাই তাকে রুবি-ববি নামে ডাকতেন। সেখানে বিনা বেতনে প্ল্যাটফর্ম ঝাড়ু দেয়া, শৌচাগার পরিষ্কারসহ নানা পরিচ্ছন্নতার কাজ করতেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই রাতে নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে দুর্বৃত্তদের মারধরে গুরুতর আহত হন বৃদ্ধা। চোখ-মুখে কিল-ঘুসি মেরে তার সারাজীবনের জমানো অন্তত ৩০ হাজার টাকা লুটের ঘটনা ঘটে। দুদিন রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকার পর নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পাশে বৃদ্ধাকে দাফনের পর নির্মম মৃত্যু ঘিরে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ও ছবি দেখে পরিচয় শনাক্ত করে পরিবার।

এদিকে, গত রোববার নরসিংদীর আদালতে বৃদ্ধা হত্যা ও টাকা লুটের মামলার শুনানি শেষে পাঁচ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মেশকাতুল ইসলাম।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বর্ষণে বিপর্যস্ত রাঙ্গামাটি, স্বস্তি ফিরছে ধীরে ধীরে

চট্টগ্রামের বন্যার্তদের পাশে কুবির ‘চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’

বান্দরবানে বন্যাদুর্গতদের পাশে সরকারের আশ্বাস, ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

বরগুনায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বৃক্ষ হাতে গাবতলীতে সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছেন ছাত্রদল নেতা পলাশ

পত্নীতলা থানা পুলিশের অভিযানে ১৩.৭৫ লিটার চোলাইমদ সহ একজন নারী মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পত্নীতলায় হানিট্র্যাপের মাধ্যমে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিখোঁজের দুইযুগ পর মিলল পরিচয় :নরসিংদীর রেলস্টেশনে প্রতিবন্ধী হত্যার বিচার দাবিতে বগুড়ায় মানববন্ধন

নামের আগে ডাক্তার পদবি, ধরেও ছেড়ে দিল প্রশাসন

১০

বরগুনার পাথরঘাটায় ৫ ঘণ্টা পর নিখোঁজ শ্রমিক জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার

১১

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা

১২

ধুনটে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আতিক কারাগারে

১৩

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: রাবিতে তাজুল ইসলাম

১৪

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

১৫

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

১৬

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

১৭

বগুড়ার শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

বজ্রপাত প্রতিরোধে লাগানো তালগাছ কেটে জ্বালানি ও ক্ষতি, ক্ষুব্ধ ধুনটের স্বেচ্ছাসেবীরা

১৯

জাবির রফিক-জব্বার হলে লোক প্রশাসন বিভাগের পুনর্মিলনী ও নবীনবরণ

২০