সর্বশেষ
||জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ||শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সুখবর দিলেন গণপূর্তমন্ত্রী, আগামী বাজেটে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত||পীরগঞ্জে ট্রাক্টর চাপায় চাল ব্যবসায়ীর মৃত্যু, ট্রাক আটক||সীমান্তে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রী আটক||নওগাঁর খামারে প্রস্তুত ৮ লাখ কোরবানির পশু: পশুখাদ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা||কলাপাড়ায় ভেজাল কোমল পানীয় কারখানায় অভিযান: মালিকের কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানা||নতুন উপাচার্যের যোগদানের দিনেই পদোন্নতির দাবি জানালেন ববি শিক্ষকরা||চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল: পুলিশের অভিযানে ১৯ জন গ্রেফতার||ঈদ যাত্রা: কাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, প্রস্তুতি তুঙ্গে সান্তাহার জংশন ও নওগাঁর যাত্রীদের||চট্টগ্রামে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রেফতার

নতুন উপাচার্যের যোগদানের দিনেই পদোন্নতির দাবি জানালেন ববি শিক্ষকরা

Share this news with

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্যের যোগদানের দিনেই পদোন্নতির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যোগদানের পর শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় শিক্ষরা এই দাবি জানান।

শুক্রবার (১৫ই মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুলেল শুভেচছা জানান। পরে শিক্ষকরা মতবিনিময় সভায় পদোন্নতির জটিলতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকটের চিত্রও তুলে ধরেন। শিক্ষকরা নবনিযুক্ত উপাচার্যের প্রতি সংকট ও পদোন্নতি জটিলতার নিরসনে ভরসা রাখার কথা বলেন শিক্ষকরা।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ আশরাফুল হক শিক্ষকদের পদোন্নতির দাবি জানিয়ে বলেন, ‘পুরো বাংলাদেশের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি ‘ছি ছি’ পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষকরা প্রমোশনের জন্য আন্দোলন করছেন বা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখছেন। এটা খুবই হতাশাজনক বিষয় এবং আমাদের সম্পর্কে সবার কাছে একটি নেগেটিভ মেসেজ দিচ্ছে। কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ২ বছর ধরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি পর্যন্ত সব বন্ধ এটা খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘সাবেক উপাচার্য ইউজিসির একটি অবৈধ বিধি সম্পন্ন না হওয়া চিঠিকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু স্যার, অনেক কথা ঘোরানোর কারণে তিনি আমাদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এখান থেকেই সংকটের মূল বিষয় শুরু হয়েছে। স্যার, আপনার যে কোয়ালিটি এবং দায়িত্ব পালন, সেই জায়গা থেকে আমাদের দাবি খুব বেশি না।’

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে সার্বিকভাবে সহায়তা করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল আলিম বছির, সহকারী অধ্যাপক জনাব উন্মেষ রয়, সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. আবু জিহাদ, সহকারি অধ্যাপক মো. হাসিবুর রহমান হাসিব, সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল আলম, সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার, সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন, সহকারী অধ্যাপক জনাব মো. সিরাজিস সাদিক, সহযোগী অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল ,সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান ও সহযোগী অধ্যাপক ড. সাদেকুর রহমান বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের সংকট ও শিক্ষকদের পদোন্নতি জটিলতা নিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ অনুযায়ী উন্নয়নমূলক কাজ করা হবে। শিক্ষকদের পদোন্নতির বিষয়টি বিধিমোতাবেক সমাধান করা হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সুখবর দিলেন গণপূর্তমন্ত্রী, আগামী বাজেটে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত

পীরগঞ্জে ট্রাক্টর চাপায় চাল ব্যবসায়ীর মৃত্যু, ট্রাক আটক

সীমান্তে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রী আটক

নওগাঁর খামারে প্রস্তুত ৮ লাখ কোরবানির পশু: পশুখাদ্যের দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

কলাপাড়ায় ভেজাল কোমল পানীয় কারখানায় অভিযান: মালিকের কারাদণ্ডসহ ১ লক্ষ টাকা জরিমানা

নতুন উপাচার্যের যোগদানের দিনেই পদোন্নতির দাবি জানালেন ববি শিক্ষকরা

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল: পুলিশের অভিযানে ১৯ জন গ্রেফতার

ঈদ যাত্রা: কাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, প্রস্তুতি তুঙ্গে সান্তাহার জংশন ও নওগাঁর যাত্রীদের

চট্টগ্রামে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রেফতার

১০

বড়লেখায় উগ্রবাদী সংঘটনের একজনকে গ্রেপ্তার

১১

মেয়ের গয়না নিয়ে জুয়ার টেবিলে বাবা: সীতাকুণ্ডে তিন জুয়াড়ি শ্রীঘরে

১২

মিরসরাইয়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

১৩

দায়িত্ব গ্রহণ করেছেন ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান

১৪

​নওগাঁ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের স্থায়ী ক্যাম্পাসে মাটি পরীক্ষার কাজ শুরু

১৫

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বিষপানে ব্যবসায়ীর মৃত্যু

১৬

মহাদেবপুরে ঐতিহ্যের স্মারক: নজর কাড়ছে ‘গরুর গাড়ি চত্বর’

১৭

লালমনিরহাটে বিপুল পরিমাণ ইউএস ডলার সহ যুবক আটক

১৮

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

১৯

পিলখানা হত্যাকান্ড: শাহবাগে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপুরণ দাবি

২০