সর্বশেষ
||ফিফা বিশ্বকাপ ২০২৬: তিন দেশে ফুটবলের মহাযজ্ঞ, ৪৮ দলের রেকর্ড ভাঙা রোমাঞ্চ||জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব||দৌলতপুরে মেহেরচন্ডি মুখী কচুর প্রদর্শনী মাঠ দিবস, লাভজনক চাষে কৃষকদের আগ্রহ||কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ: অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত||এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৬ টি বিভাগে পুরস্কার জিতলেন জবি শিক্ষার্থী রওনাকুর সালেহীন||প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা||সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পুশ-ইনের অপচেষ্টা নস্যাৎ||এসপিএম প্রকল্পের সড়কে পানি নিষ্কাশন সমস্যার সমাধান, স্বস্তি কালারমারছড়াবাসীর||বরগুনার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুতে কেড়ে নিলো মা ও ছেলের তাঁজা প্রাণ||হাটহাজারীতে শিশু কন্যাকে ধর্ষণ, অভিযুক্ত পিতা রবিউল কুমিল্লা থেকে গ্রেফতার

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার পথভ্রষ্ট শিশু, পরিবারের কাছে ফিরিয়ে দিল সদর থানা পুলিশ

Share this news with

নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘোরাফেরা করা অবস্থায় ১২-১৩ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার দাদার জিম্মায় হস্তান্তর করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জের মোবাইল ফোনে এক ব্যক্তি খবর দেন যে, নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একটি কিশোর এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। খবর পেয়ে এসআই মোঃ শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে শিশুটি নিজের নাম মোঃ মাহফুজুর রহমান বলে জানায়। তার পিতা মোঃ রনি ইসলাম এবং বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বাগিচাপাড়া এলাকায়। সে স্থানীয় একটি মাদ্রাসায় হাফেজি পড়াশোনা করত এবং দাদা-দাদীর সঙ্গে বসবাস করত।

পরে জানা যায়, পড়াশোনায় আগ্রহ না থাকায় কাউকে কিছু না জানিয়ে সে বাবার কাছে দিনাজপুরের হিলিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। আক্কেলপুর থেকে ভুলবশত ঢাকাগামী ট্রেনে উঠে পড়ে। পরে সান্তাহার জংশনে নেমে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছায় এবং সেখানে দীর্ঘ সময় ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে থাকে।

উদ্ধারের পর পুলিশ শিশুটির থাকা ও বিশ্রামের ব্যবস্থা করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে শিশুটির দাদা মোঃ লুৎফর রহমান (পিতা-মৃত মাছের আলী), গ্রাম-জালালপুর জোড়াপুকুর, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট-এর জিম্মায় তাকে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পুলিশ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, শিশুদের পড়াশোনার ক্ষেত্রে তাদের মতামত ও মানসিক অবস্থাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে এবং শিশুদের পরিবারের সান্নিধ্যে রাখা উচিত। কারণ, সুস্থ মানসিক বিকাশের মাধ্যমেই আজকের শিশুরা আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপ ২০২৬: তিন দেশে ফুটবলের মহাযজ্ঞ, ৪৮ দলের রেকর্ড ভাঙা রোমাঞ্চ

জবিতে আনুষ্ঠানিক অনুমোদন পেল এন্টি টোব্যাকো ক্লাব

দৌলতপুরে মেহেরচন্ডি মুখী কচুর প্রদর্শনী মাঠ দিবস, লাভজনক চাষে কৃষকদের আগ্রহ

কলাপাড়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ভার্মি কম্পোস্ট ব্যবহারে উৎসাহ: অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ৬ টি বিভাগে পুরস্কার জিতলেন জবি শিক্ষার্থী রওনাকুর সালেহীন

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, পুশ-ইনের অপচেষ্টা নস্যাৎ

এসপিএম প্রকল্পের সড়কে পানি নিষ্কাশন সমস্যার সমাধান, স্বস্তি কালারমারছড়াবাসীর

বরগুনার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুতে কেড়ে নিলো মা ও ছেলের তাঁজা প্রাণ

হাটহাজারীতে শিশু কন্যাকে ধর্ষণ, অভিযুক্ত পিতা রবিউল কুমিল্লা থেকে গ্রেফতার

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক

১১

থ্রি-হুইলার আটকের জের পুলিশের ওপর হামলা: কুমিল্লায় গ্রেপ্তার ১৯, থমথমে নিমসার

১২

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের সিন্ডিকেটে সরকারি ধান সংগ্রহ

১৩

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

১৪

সীতাকুণ্ডে পুলিশের বড় অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ বিপুল মাদক জব্দ

১৫

মাদক সেবনের আস্তানায় ধামইরহাট পুলিশের অভিযান, গ্রেফতার ৫

১৬

বিদেশি ফল অ্যাভোকাডো এখন বান্দরবানের পাহাড়ে!

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে কুমিল্লায় কুশপুত্তলিকায় দাহ ও জুতা নিক্ষেপ

১৮

নওগাঁ বাসস্ট্যান্ড থেকে উদ্ধার পথভ্রষ্ট শিশু, পরিবারের কাছে ফিরিয়ে দিল সদর থানা পুলিশ

১৯

রামগঞ্জে সংস্কারের নামে মরণফাঁদ, হাজারো মানুষের দুর্ভোগ

২০